৩য় দিনশেষে সিডনি টেস্টে শক্ত অবস্থানে অজিরা

নিউজ ডেস্ক »

সিডনিতে ৩য় টেস্টের ৩য় দিন শেষে নিজেদের ২য় ইনিংসে ১৯৭ রানে এগিয়ে আছে অজিরা। ভারতের করা ২৪৪ রানের পর ২ উইকেটে ১০৩ রানে দিন শেষ করে অজিরা।

 

দিনের শুরুতে ভারতীয় শিবিরে প্রথম আঘাত হানেন কামিন্স। রাহানে ফিরেন বোল্ড আউট হয়ে। হানুমা বিহারিও থিতু হতে পারেননি উইকেট। ১৪২ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। ৫ম উইকেটে পুজার-পান্টের ৫৩ রানের জুটি আবারো আশা জাগায় লড়াইয়ের। পুজারা তুলে নেন সিরিজের প্রথম অর্ধশতক। ১৯৪ রানে ৪ উইকেটে থেকে ৫০ রান যোগ করতেই ২৪৪ রানে অলআউট হয় ভারত! পুজারা ও গিল সর্বোচ্চ ৫০ রান করে করেন। অজিদের পক্ষে কামিন্স নেন সর্বোচ্চ ৪ উইকেট।

 

৯৪ রানে এগিয়ে থেকে ৩য় ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরুতেই পুকভস্কি ও ওয়ার্নারকে হারিয়ে বিপাকে পড়ে অজিরা। ৩৫ রানেই ২ উইকেট হারায় অজিরা। তবে ৩য় উইকেটে লাবুশেন-স্মিথের ৬৮ রানের অপরাজিত জুটিতে ১৯৭ রানে এগিয়ে থেকে দিনশেষ করে অজিরা। স্মিথ ২৯ ও লাবুশেন অপরাজিত রয়েছেন ৪৭ রানে। ৩য় দিন শেষে সিডনি টেস্টে চালকের আসনেই রয়েছে অজিরা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »