মিডিয়া অস্ট্রেলিয়ার দ্বাদশ খেলোয়াড়: আকাশ চোপড়া

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

তৃতীয় টেস্ট শুরু হওয়ার আগেই আলোচনা চলছিল ভারত-অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্ট নিয়ে। মূলত কঠোর স্বাস্থ্যবিধির কারণে ব্রিসবেনে সিরিজের শেষ টেস্টে খেলতে নারাজ ভারত। এমনই খবর অস্ট্রেলিয়ার বেশ কয়েকটি গণমাধ্যম প্রচার করেছিল।

অজি গণমাধ্যমে প্রচার করেছিল কোয়ারেন্টাইন নয় স্বাগতিকদের অজেয় রেকর্ডের ভয়ে সেখানে টেস্ট সিরিজের শেষ ম্যাচচ খেলতে চাই না ভারতীয় দল। আর গণমাধ্যমের এমন কথার কারণেই তাদেরকে স্বাগতিক দলের দ্বাদশ সদস্য ভাবছেন ভারতীয় সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া।

এ প্রসঙ্গে তিনি বলেন,”অস্ট্রেলিয়ানদের বরং খেলার জন্য ভিন্ন উইকেট খোঁজা উচিৎ। কারণ ভারতীয়রা ইতোমধ্যেই গতিময় উইকেটে নিজেদের খাপ খাইয়ে নিয়েছে। কিন্তু উল্টো তাদের নিয়ে মিথ্যা অপবাদ ছড়ানো হচ্ছে যে গ্যাবার ঘাসের পিচে তারা খেলতে ভয় পাচ্ছে। এগুলো তাদের (অস্ট্রেলিয়া গণমাধ্যম) কাছে খুবই সাধারণ বিষয়। তারা এমন ব্যবহারই করে সবসময়। তারা স্বাগতিক দলের দ্বাদশ সদস্যের ভূমিকায় থাকে। গত সফরেও এমনটিই হয়েছিলো। সেখানে তারা জাদেজা ও ইশান্তের ঝগড়ার ছোট্ট ভিডিও ছড়িয়ে দিয়েছিলো এবং খেলোয়াড়দের উত্তপ্ত বাক্যবিনিময়ের আপত্তিকর অংশও ছড়িয়েছিলো।”

স্বাগতিকদের ব্যাটিং মেরুদণ্ড স্টিভেন স্মিথকে শুধুমাত্র বোতল বন্দী করতে পারলেও ফলাফল ভারতের পক্ষে চলে আসবে বলে আশা ভারতীয় সাবেক ওপেনারের।

আকাশ আরো যোগ করেন,”পরিস্থিতি এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যে গ্যাবায় ভারত জিততে পারবে না। কিন্তু আমার মনে হয় সেখানে সফরকারীরা এগিয়ে থাকবে। প্রতিপক্ষের খেলোয়াড়দের নিয়ে আলাদা পরিকল্পনা সাজাতে হবে। এর সঙ্গে স্মিথ যদি রান না পায় তাহলেই জয়ের পাল্লা ভারতীয় অংশে হেলে পড়বে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »