দ্বিতীয় দিনে অলআউট অজিরা, স্মিথের শতক

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

সিডনি টেস্টের ২য় দিনে স্মিথের শতকের পরেও জাদেজা-বুমরাহ দের বোলিং তোপে ৩৩৭ রানে অলআউট হয় অজিরা। মাত্র ৯ রানের জন্য শতক মিস করেন লাবুশেন।

বৃষ্টিবিঘ্নিত ১ম দিনের ২ উইকেটে ১৬৬ রান নিয়ে ২য় দিন শুরু করে অজিরা। ২য় দিনে দলীয় ৪০ রান যোগ করতেই ব্যক্তিগত ৯১ রানে বিদায় নেন মার্নাশ লাবুশেন। এরপরই জাদেজা-বুমরাহ দের বোলিংয়ে একে একে উইকেট হারাতে থাকে অজিরা। ওয়েড দুই অঙ্ক ছুঁলেও ক্যামেরন গ্রিন, পেইন ও কামিন্স তিন জনে মিলে করেন মাত্র ১ রান। এক সময় দলীয় স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ২৭৮ রান। এক প্রান্ত আগলে রেখে আগের দুই টেস্টেই অফ ফর্মে থাকা স্মিথ তুলে নেন এই দশকে নিজের প্রথম শতক।

শেষ দিকে স্টার্ক ২৪ রানে বিদায় নিলেও একাই লড়াই চালিয়ে যান স্মিথ। দলীয় ৩৩৮ রানে জাদেজার রান আউটের শিকার হয়ে স্মিথ ফেরত গেলে ৩৩৮ রানেই থামে অজিদের ইনিংস। স্মিথ করেন ১৩১ রান। ভারতের পক্ষে জাদেজা সর্বোচ্চ ৪ টি ও বুমরাহ-সাইনিরা নেন ২ টি করে উইকেট।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »