নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
জোহানেসবার্গে সিরিজের ২য় টেস্টে শ্রীলঙ্কাকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। ২-০ তে প্রোটিয়াদের কাছে হোয়াইটওয়াশ হলো লংকানরা।
৪ উইকেটে ১৫০ রান নিয়ে ৩য় দিনে ব্যাটিংয়ে নামে লংকানরা। নর্খিয়া-সিপামলাদের বোলিং তোপে ২১০ রানেই গুটিয়ে যায় লংকানদের ইনিংস। দক্ষিণ আফ্রিকার সামনে লক্ষ্যমাত্র দাঁড়ায় মাত্র ৬৭ রানের। জবাবে লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে বিনা উইকেটেই জয়ের প্রান্তে পৌঁছে যায় স্বাগতিকরা।
এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করে নিজেদের প্রথম ইনিংসে নর্খিয়ার বোলিং তোপে মাত্র ১৫৭ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। কুশাল পেরেরা সর্বোচ্চ ৬০ রান করেন। নর্খিয়া ক্যারিয়ার সেরা৷ ৬ উইকেট ও ম্মুল্ডার নেন ৩ উইকেট।
নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে ডিন এলগারের শতক ও ডুসেনের অর্ধশতকে বড় জুটির পরেও বিশ্ব ফার্নান্দো-শানাকাদের বোলিং তোপে ৩০২ রানে গুটিয়ে যায় প্রোটিয়ারা। এলগার ১২৭ ও ডুসেন ৬৭ রান করেন। লংকানদের পক্ষে বিশ্ব ফার্নান্দো তুলে নেন মেইডেন ‘ফাইফর’।
১৪৫ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে কারুনারত্নের দূর্দান্ত শতকের পরেও মাত্র ২১০ রানেই থামে লংকানদের ইনিংস। ৬৭ রানের সহজ লক্ষ্যমাত্রা ১০ উইকেট হাতে রেখেই টপকে যায় আফ্রিকানরা।
স্কোরঃ শ্রীলঙ্কা ১৫৭/১০ ও ২১০/১০
দক্ষিণ আফ্রিকা ৩০২/১০ ও ৬৭/০
ফলাফলঃ দক্ষিণ আফ্রিকা ১০ উইকেটে জয়ী।
