উইলিয়ামসনের দ্বিশতকে দিশেহারা পাকিস্তান-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

২য় দিন শেষে প্রথম ইনিংসে মাত্র ১১ রান পিছিয়ে থেকে ৩য় দিন শুরু করে কিউইরা। উইলিয়ামসন – নিকোলসের অপ্রতিরোধ্য জুটিতে দিশেহারা হয়ে পড়ে পাকিস্তানি বোলাররা। সিরিজে ২য় বারের মতো ও এই দশকের৷ প্রথম ডাবল শতক তুলে নেন কেন উইলিয়ামসন। একই পথ ধরে হেনরি নিকোলস পার করেন দেড়শোর মাইলফলক। দলীয় ৪৪০ রানে৷ আব্বাসের বলে ব্যক্তিগত ১৫৭ রানে ফেরেন্ন হেনরি নিকোলস।

কিছুদূর যেতেই ফাহিম আশরাফের বলে ব্যক্তিগত ২৩৮ রানে বিদায় নেন উইলিয়ামসন। ওয়াটলিং দ্রুত ফিরলেও স্যান্টনারের বদলী সুযোগ পাওয়া ডেরেল মিচেল তুলে নেন৷ মেইডেন টেস্ট৷ শতক। তার শতকে কিউইরা ৬ উইকেটে ৬৫৯ রানে ঘোষণা করে নিজেদের প্রথম ইনিংস।

৩৬২ রানের পাহাড়সম লিড তাড়া৷ করতে নেমে দলীয় তিন রানে শূন্য রানেই ফেরেন শান মাসুদ। টানা তিন ইনিংসে শূন্য রানে ফিরলেন তিনি। ইতিহাসের একমাত্র ব্যাটসম্যান হিসেবে তিনি টানা তিন ডাক মারেন।

৩৫৪ রানে পিছিয়ে থেকে ৩য় দিন শেষ করেছে পাকিস্তান। এর আগে নিজেদের প্রথম ইনিংসে ২৯৭ রানে অলআউট হয় পাকিস্তান। জেমিসন শিকার করেন মেইডেন ফাইফর।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »