শ্রীলঙ্কায় পৌঁছেই করোনা আক্রান্ত মঈন আলী-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ড দল শ্রীলঙ্কায় অবস্থান করছে এখন। গতকাল রবিবারই তারা লঙ্কায় পা রেখেছে। এরপর সকল ক্রিকেটার কে করোনা পরীক্ষা করানো হয়েছে।

ফলাফলও হাতে এসে পৌছেছে তাদের। ইংলিশ অলরাউন্ডার মঈন আলী একমাত্র সেই পরীক্ষায় পজেটিভ প্রমাণিত হয়েছেন। বাকিরা নেগেটিভ প্রমাণিত হয়েছেন।

করোনা পজিটিভ হওয়ায় শ্রীলঙ্কার স্বাস্থ্য সুরক্ষা প্রটোকল অনুযায়ী আগামী ১০ দিন তাঁকে আইসোলেশনে থাকতে হবে। আইসোলেশনে থাকার ফলে শ্রীলঙ্কার বিপক্ষে তার প্রথম টেস্টে খেলা অনিশ্চিত। আগামী ১৪ জানুয়ারি শুরু হবে দুই দলের প্রথম টেস্ট।

আগামীকাল দুপুরে অনুশীলনে ফেরার কথা রয়েছে ইংল্যান্ড দলের। অবশ্য এর আগে আরও একবার করোনা পরীক্ষা করা হবে তাদের।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »