মাত্র ৮৪ রানেই আফ্রিকার ৯ উইকেট!’ফার্নান্দোর ফাইফার’

নিউজ ডেস্ক »

২য় দিনের শুরুতে ডিন এলগার শতক ও ডাসেন অর্ধশতক তুলে নিলেও ১ উইকেটে ২১৮ থেকে মাত্র ৮৪ রান যোগ করতেই ৩০২ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। ভিশ্ব ফার্নান্দো তার টেস্ট ক্যারিয়ারের মেইডেন পাঁচ উইকেট শিকার করেন। প্রথম ইনিংসে ১৪৫ রানের লিডদ পেয়েছে আফ্রিকা।

 

১ উইকেটে ১৪২ রান নিয়ে ২য় দিন শুরু করে দক্ষিণ আফ্রিকা। ডিন এলগার তুলে নেন টেস্ট ক্যারিয়ারের ১৩তম শতক। ডাসেনের সাথে ২য় উইকেটে গড়েন ১৮৪ রানের জুটি যা কিনা শ্রীলঙ্কার বিপক্ষে ২য় উইকেটে আফ্রিকার সর্বোচ্চ রানের জুটি। শ্রীলঙ্কার সামনে পাহাড়সম লিডের ইঙ্গিত দিলেও ফার্নান্দো-শানাকাদের বোলিং তোপে হটাৎ ব্যাটিং ধসে বিপর্যস্ত আফ্রিকা শিবির।

 

ভিশ্ব ফার্নান্দোর মেইডেন ফাইফারে ১ উইকেটে ২১৮ রান থেকে মাত্র ৮৪ রান যোগ করতেই নিজেদের প্রথম ইনিংসে ৩০২ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা। এলগারের ১২৭ ও ডাসেনের ৬৭ ছাড়া ২০ রানের কোটা পার করতে পারেননি কেউই। ভিশ্ব ফার্নান্দো ৫ টি, আজিথা ফার্নান্দো ও দাসুন শানাকা নেন ২ টি করে উইকেট।

 

এর আগে প্রথম দিনে মাত্র ১৫৭ রানেই অলআউট হয় শ্রীলঙ্কা। ১৪৫ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করবে শ্রীলঙ্কা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »