চাপ নেই তবে সহজ হবে না: সাকিব

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

করোনাকালীন দীর্ঘ ছুটির পর চলতি মাসে আবারো আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছে বাংলাদেশ দল। একই সঙ্গে নিষেধাজ্ঞা কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট ফিরছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এই ফিরে আসাটা চাপের না হলেও সহজ হবেনা বলে মনে করছেন তিনি।

চাপকে জয় করার কাজটা বোধহয় সাকিবই ভালো পারেন।শতচাপকে নিমিষেই বাউন্ডারিতে ফেলতে পারেন সাকিব সেটা এর আগেও দেখিয়েছেন একাধিকবার। আন্তর্জাতিক ক্রিকেটে আবারো ফিরতে পারায় তাই বেশ ভালো অনুভব করছেন এই অলরাউন্ডার।

দেশে ফিরে তিনি বলেন,”আবারো আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছি ভেবে ভালো লাগছে, চাপ না। একটা প্রত্যাশা তো সবারই থাকে, আমারও আছে। তবে আমার জন্য এবার সহজ হবেনা। সেই হিসেবে অবশ্যই চেষ্টা করবো সবমিলিয়ে আগের জায়গাতে যেন থাকতে পারি।”

এছাড়া নতুন বছরের শুরুতেই তৃতীয়বারের মতো বাবা হওয়ার সংবাদ জানিয়েছেন। সন্তান ও তাঁর মায়ের সুস্থতার জন্য সকলের কাছে দোয়াও চেয়েছেন দেশের ক্রিকেটের এই পোস্টার বয়।

এ প্রসঙ্গে তিনি আরো বলেন,”আসলে এই অভিজ্ঞতা তো আগেও হয়েছে, এটা তো নতুন কিছুনা। তৃতীয়বার অবশ্যই আমি এক্সসাইটেড। আমি চাই আল্লাহর রহমতে সবার দোয়ায় যেন সুস্থভাবে আমার সন্তান পৃথিবীতে আসতে পারে। সুস্থ সবল ভাবে যেন বাচ্চা ও মা দুজনেই থাকতে পারে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »