নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বরাবরই সবাইকে চমকে দিতে পছন্দ করেন সাকিব আল হাসান। কারণ হিসেবে এবার নতুন বছরের প্রথম দিনেই সাকিব ও শিশির দম্পতি জানিয়েছেন তাদের নতুন অতিথি আসার কথা। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেরাই জানিয়েছেন এই সুসংবাদ। এবার দেশে ফিরেই সাকিব সরাসরি কথা বললেন নিজের অনাগত সন্তান নিয়ে।
এর আগে গত এপ্রিলে দ্বিতীয়বারের মত বাবা হন সাকিব। সাকিব-শিশিরের ঘর আলো করে আসে দ্বিতীয় কন্যা সন্তান ইরাম হাসান। এর আগে ২০১৫ সালে সাকিব-শিশিরের প্রথম সন্তান আলায়না হাসানের জন্ম হয়।
আজ রবিবার (৩ জানুয়ারি) যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ফেরেন সাকিব। বাংলাদেশে পা রেখে গণমাধ্যমের সাথে অনাগত অতিথির বিষয়ে আলাপকালে সাকিব বলেন,’‘দুইবার এই অভিজ্ঞতা হয়েছে (হাসি)। নতুন কিছু না। তৃতীয়বার বাবা হচ্ছি এ নিয়ে অবশ্যই রোমাঞ্চিত। আমি সবার দোয়া চাই, সুস্থ-স্বাভাবিকভাবে যেন নতুন বাচ্চা পৃথিবীতে আসতে পারে, মা-বাচ্চা দুইজনই সুস্থ থাকতে পারে।’’
