সৌরভের হার্টে ‘৩’ ব্লক ধরা পড়েছে-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

গতকাল নিজ বাড়িতে জিম সেশন করার সময় হঠাৎ মাথা ঘুরে পড়েন সৌরভ গাঙ্গুলি। ততক্ষনিক চিকিৎসকের শরণাপন্ন হওয়ায় বড় বিপদ থেকে বেঁচে গেছেন বিসিসিআইয়ের সভাপতি ও ভারতের সাবেক এই অধিনায়ক। এরপর পরীক্ষা নিরীক্ষা শেষে সৌরভের হার্টে ৩টি ব্লক ধরা পড়েছে। ডাক্তার তাকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রেখেছেন।

সৌরভের চিকিৎসার জন্য ৫ সদস্যের মেডিকেল টিম গঠন করা হয়। পরবর্তীতে সৌরভের হার্টে ৩টি ব্লক বুঝতে পেরে চিকিৎসকরা দ্রুত সময়ের মধ্যে এঞ্জিওপ্লাস্টি করেন। অস্ত্রোপচারের মাধ্যমে আপাতত একটি ব্লকে স্টেন বসানো হয়েছে। বাকি দুটি ব্লক সারানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে কাল।

চিকিৎসকদের ধারণা, পারিবারিক কারণেই সৌরভ হৃদরোগে আক্রান্ত হয়েছেন। তার পরিবারের পূর্বপুরুষরা আগে হৃদরোগে আক্রান্ত হওয়ার ইতিহাস ছিল যে কারণে তারও অনেকাংশে বেড়ে যায় হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা।

সাম্প্রতিক সময়ে তাকে নিয়ে ব্রান্ড এম্বাসেডর বিতর্ক সৃষ্টি হয়। সৌরভকে নিয়ে যখন জল্পনা চরমে, তখন হুট করেই অসুস্থ হয়ে পড়লেন কলকাতার দাদা। তার অসুস্থতার খবরে উদ্বিগ্ন গোটা ক্রিকেট দুনিয়া।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »