নিউজ ডেস্ক »
বক্সিং ডে টেস্টে অসাধারণ জয় দিয়ে সিরিজে সমতা ফিরিয়ে আনলো ভারত। প্রতিপক্ষ দলের আক্রমণাত্বক ব্যাটিং ও বোলিংয়ে উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে অজিরা। আর এ কারণেই পরাজয় বরণ করতে হয়েছে বলে মনে করেন অজি অধিনায়ক টিম পেইন।
ব্যাটিংয়ে যেমন হতাশা ছড়িয়েছে অজি ব্যাটসম্যানরা, তেমনি ফিল্ডারাও করেছে মিসের পর মিস। একের অধিক ক্যাচ ফেলে মেলবোর্ন টেস্টে অজিরা। ভারতের মতো এমন শক্তিশালী দলকে এত সুযোগ দিলে ম্যাচ জেতা প্রায় অসম্ভব বলে মনে করেন অজি দলপতি পেইন।
ম্যাচ শেষে স্বাগতিক গণমাধ্যমকে পেইন বলেন,”আমরা খুবই হতাশ। ম্যাচের অধিকাংশ সময়েই দুর্বল ক্রিকেটের সঙ্গে পিচ্ছিল হাত নিয়ে খেলেছি। ভারতের কাছে থেকে ছিনিয়ে নেয়ার মত কিছুই ছিলোনা। তারা শুরু থেকেই আমাদের উপরে চড়াও হয়েছে , চাপের মুখে ফেলেছে এবং আমাদের ব্যাটিং ও ফিল্ডিংয়ে একাধিক ভুল করতে বাধ্য করেছে। আপনি যখন এমন ভুল ভারতের মত শক্ত প্রতিপক্ষের বিপক্ষে করবেন সেখানে ম্যাচ জয় অনেক কঠিন হয়ে যায়।”
এই ম্যাচের হতাশা কাটিয়ে, ভুল শুধরে ও কঠোর পরিশ্রম করেই দ্রতুই সিরিজে এগিয়ে যেতে চান অজি দলপতি। এ বিষয়ে পেইন বলেন,”আপনার অবশ্যই ভারতীয় আক্রমণের প্রশংসা করতে হবে। নিঃসন্দেহে তারা আমাদের বিপক্ষে দারুণ বোলিং করেছে। আমরা যেভাবে চেয়েছিলাম তাদের বিপক্ষে সেভাবে খেলতে পারিনি। প্রথম দুই টেস্টের ব্যাটিং আমাদের জন্য অবশ্যই হতাশাজনক। কিন্তু আমাদের হাতে এখনো দুইটি ম্যাচ রয়েছে। তাই আমরা আরো পরিশ্রম করে ভুলগুলো শুধরে পরের টেস্টেই ফিরতে চাই।”
