ফের সুপার কিংস শিবিরে দেখা যাবে রায়নাকে-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

২০২০ সালটাকে যত দ্রুত সম্ভব ভুলে যেতে চাইবেন ভারতীয় সাবেক ক্রিকেটার সুরেশ রায়না। বছরজুড়ে খারাপ সময়ের মাঝে থাকলেও বছরের শেষদিকে এসে সুখবরও পেলেন রায়না।

মহেন্দ্র সিং ধোনির সাথে একসাথে একদিনে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় জানিয়েছিলেন রায়না। এরপর প্রস্তুত হন আইপিএলের জন্য। কিন্তু বিতর্কের জন্ম দিয়ে টুর্নামেন্ট শুরুর আগেই দল ছেড়ে দেশে ফিরে আসেন তিনি। আর যাননি আইপিএল খেলতে।

আর এতে করে আইপিএল চলাকালীন সময়ে রায়নার নাম মুছে ফেলা হয় চেন্নাইয়ের ওয়েবসাইট থেকে। চেন্নাইয়ের মালিকপক্ষ তীব্র ক্ষোভ প্রকাশ করে রায়নার প্রতি। ধারণা করা গিয়েছিল, রায়নার সাথে মিলমিশ হয়নি টিম ম্যানেজমেন্টের। স্বভাবতই সমর্থকরা ভেবেছিলেন, রায়না আর কখনো আইপিএলে ফিরলেও চেন্নাইয়ে অন্তুত ফিরতে পারবেন না।

কিন্তু রায়না ও তার ভক্তদের জন্য সুখবর হল- আইপিএলের ১৪তম আসরেই ফের চেন্নাইয়ে দেখা যাবে রায়নাকে। এই ঘোর দুঃসময়ে চেন্নাই সুপার কিংসে ফেরার সুসংবাদ রায়নাকে এনে দেবে একরাশ স্বস্তি।

ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম মুম্বাই মিররকে চেন্নাই সুপার কিংসের এক কর্মকর্তা বলেছেন,”সে আগামী আসরে আমাদের সাথে থাকবে। তাকে সরিয়ে দেওয়ার কোনো ভাবনাই আমাদের নেই।’’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »