নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ক্রিকেট প্রেমীসহ কমবেশি ক্রিকেট যারাই দেখেন কিংবা বুঝে থাকেন সবারই জানা বিশ্বের সবচেয়ে বিখ্যাত ক্রীড়া গ্রন্থ হলো উইজডেন ক্রিকেটার্স অ্যালমনাক। প্রতিবছর এই ক্রীড়া পত্রিকাটি বছরশেষে সেরা টেস্ট একাদশ প্রকাশ করে থাকে। তারই ধারাবাহিকতাই গতকাল মঙ্গলবার নিজস্ব ওয়েবসাইটে এ বছরের সেরা টেস্ট দল ঘোষণা করেছে তাঁরা।
তবে অবাক হওয়ার মত ঘটনা ঘটেছে এ বছরে কারণ তাদের প্রকাশিত সেরা একাদশে কোন ভারতীয় ক্রিকেটারের জায়গা হয়নি। সেরা ১১ জনের ৩ জন ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের, ২ জন করে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার এবং ১ জন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার রয়েছেন। ভারতীয় ছাড়াও কোন বাংলাদেশী ক্রিকেটারও নেই উইজডেনের এই বছর সেরা টেস্ট দলে।
এছাড়া টেস্টের এক নম্বর ও দুই নম্বর ব্যাটসম্যান স্টিভেন স্মিথ ও বিরাট কোহলিও নেই এই টেস্ট দলে। সাথে করে টেস্টে র্যাঙ্কিংয়ের সেরা বোলার প্যাট কামিন্সেরও সেরা একাদশে রাখেনি এই ক্রীড়া সাময়িকীটি।
উইজডেনের বছর সেরা দলটিতে অধিনায়ক হিসেবে আছেন নিউজিল্যান্ড জাতীয় দলের অধিনায়ক কেন উইলিয়ামসন। টেস্ট দলটিতে উদ্বোধনী জুটিতে রয়েছেন ইংল্যান্ডের ডম সিবলি ও পাকিস্তানের শান মাসুদ। এরপর তিন নম্বর পজিশনে রয়েছেন অধিনায়ক উইলিয়ামসন। চার ও পাঁচ নম্বরে রয়েছে অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশেন এবং পাকিস্তানের অধিনায়ক বাবার আজম। এই একাদশে একমাত্র অলরাউন্ডার বেন স্টোকস। উইকেটরক্ষক হিসেবে একমাত্র দক্ষিণ আফ্রিকার হয়ে আছেন কুইন্টন ডি কক।
পেস অ্যাটাকের প্রধান দায়িত্বে আছেন ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড। সাথে রয়েছেন দুই কিউই পেসার সাউদি এবং জেমিসন। এবং একাদশটিতে রয়েছেন মাত্র একজন স্পিনার। অস্ট্রেলিয়ার নাথান লায়ন টেস্টে দুর্দান্ত বল করার স্বীকৃতি হিসেবে উইজডেনের ২০২০ এর বছর সেরা একাদশে জায়গা পেয়েছেন।
উইজডেনের বছর সেরা টেস্ট দল (২০২০):
ডম সিবলি (ইংল্যান্ড), শান মাসুদ (পাকিস্তান), কেন উইলিয়ামসন, মার্নাস লাবুশেন, বাবার আজম ৬, বেন স্টোকস, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), কাইল জেমিসন, স্টুয়ার্ট ব্রড, টিম সাউদি, নাথান লায়ন
