ডেস্ক রিপোর্ট »
একদিন বিরতির পর আজ বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে জেমকন খুলনা ও মিনিস্টার গ্রুপ রাজশাহী। মাহমুদউল্লাহ রিয়াদের দল খুলনা টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে।
উদ্বোধনী দিনে জয় পাওয়া দুই দল খুলনা ও রাজশাহী আজ মুখোমুখি হচ্ছে। সমান দুই পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় যথাক্রমে প্রথম ও দ্বিতীয়স্থানে রয়েছে এই দুই দল । রাজশাহীর সামনে হাতছানি থাকছে পয়েন্ট তালিকার শীর্ষে উঠার আর অন্যদিকে খুলনার শীর্ষস্থান মজবুত করার সুযোগ রয়েছে।
এর আগে নিজেদের প্রথম ম্যাচে মেহেদীর অলরাউন্ড নৈপুণ্যে ঢাকাকে হারায় রাজশাহী। অপরদিকে আরিফুল হকের টর্নেডো ব্যাটিংয়ে বরিশালের বিপক্ষে জয় পায় খুলনা। মিরাজের করা ওভারে ৪ ছক্কা হাঁকিয়ে দলকে পূর্ণ দুই পয়েন্ট এনে দেন আরিফুল।
এক নজরে দুই দলের পূর্ণাঙ্গ স্কোয়াড-
জেমকন খুলনা : মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, হাসান মাহমুদ, আল-আমিন হোসেন, শামিম পাটোয়ারি, আরিফুল হক, শফিউল ইসলাম, শুভাগত হোম, শহীদুল ইসলাম, মোহাম্মদ রিশাদ হোসেন, জাকির হোসেন, নাজমুল ইসলাম অপু, সালমান হোসেন, জহুরুল ইসলাম অমি।
মিনিস্টার গ্রুপ রাজশাহী : মোহাম্মদ সাইফউদ্দিন, শেখ মেহেদি হাসান, নুরুল হাসান সোহান, নাজমুল হোসেন শান্ত, ফরহাদ রেজা, মোহাম্মদ আশরাফুল, আরাফাত সানি, এবাদত হোসেন, ফজলে রাব্বি, রনি তালুকদার, আনিসুল ইমন, রেজাউর রহমান, জাকের আলী অনিক, রাকিবুল হাসান সিনিয়র, মুকিদুল ইসলাম মুগ্ধ, ও সানজামুল ইসলাম।
