গুগলির সাথে সমানতালে চলছে স্কুলের হোমওয়ার্ক

ডেস্ক রিপোর্ট »

বয়স এখনো ১৮ হয়নি মাত্র ১৬ ছুইছুই, এই বয়সের ছেলে-মেয়েরা ছুটে চলে আপন ঠিকানায়, আপন ধারায়। ব্যস্ত থাকে স্কুলের পড়াশোনায়, মেতে থাকে বন্ধু-বান্ধবের সাথে আড্ডায়। তবে এগুলো ছাড়াও

ভিন্নতা রয়েছে। তেমনি এমনই একজন অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটার অ্যামি স্মিথ।

 

মাত্র ১৬ বছর বয়সে জায়গা করে নিয়েছেন অস্ট্রেলিয়ার ঘরোয়া টুর্নামেন্ট নারী বিগব্যাশে। জায়গার পাশাপাশি গড়েছেন রেকর্ডও। প্রথমবারের মতো জায়গা পেয়েই নজর কেড়েছেন নিজের গুগলি দিয়ে।

তার মাঝেও রয়েছে ভিন্ন আরেক প্রতিভা সতীর্থরা যখন অবসর সময় কাটাতে ব্যস্ত তখন অ্যামিকে ব্যস্ত থাকতে হয় স্কুলের হোমওয়ার্ক নিয়ে। অঙ্কের সঙ্গে শিখতে হচ্ছে ইংরেজি, ইতিহাস এবং ভূগোল। বিবিসির সঙ্গে দেয়া এক সাক্ষাৎকারের আগেও অঙ্কের হোমওয়ার্ক করেছিলেন তিনি।

 

এ প্রসঙ্গে অ্যামি বলেন,”দলের সতীর্থদের চেয়ে আমাকে একটু বেশি ব্যস্ত থাকতে হয়। (সতীর্থ) নিক ক্যারি মাঝে মধ্যে আমাকে অঙ্ক দেখিয়ে দেয়, ভুল শুধরে দেয়।’’

 

হোবার্ট হ্যারিকেনের হয়ে খেলা এই স্পিনার বিগ ব্যাশে নিজের প্রথম উইকেট হিসেবে তুলে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার তারকা ওপেনার লিজলে লির উইকেট। লিজলেকে আউট করে রেকর্ড গড়েছেন তিনি। এই টুর্নামেন্ট ইতিহাসে দ্বিতীয় সর্বকনিষ্ঠ বোলার হিসেবে লিজলের উইকেট তুলে নিয়েছেন এই অ্যামি। তখন তাঁর বয়স ছিল মাত্র ১৫ বছর ১১ মাস ১৮ দিন। নিজের লেগ স্পিনের আদর্শ মানেন তাঁরই দেশের সর্বকালের অন্যতম সেরা লেগস্পিনার শেন ওয়ার্নকে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »