নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ২ ম্যাচের স্কোয়াড থেকে ছিটকে গেলেন ওপেনার রোহিত শর্মা ও পেসার ইশান্ত শর্মা। ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোকে বিষয়টি নিশ্চিত করেছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) একটি সূত্র।
আইপিএল এর ১৩ তম আসরের মাঝপথে চোট পেয়ে ছিটকে পড়েছিলেন ভারতের অন্যতম সেরা টেস্ট পেসার ইশান্ত শর্মা। অপরদিকে মাঝ পথে চোটে পড়েন হার্ডহিটার ওপনার রোহিত শর্মা। রোহিত চোট মুক্ত হয়ে আইপিএলের প্লে অফে খেললেও খেলা হয়নি ইশান্ত শর্মার। অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচ টেস্ট সিরিজে দুজনই ছিলেন ভারতের টেস্ট দলের স্কোয়াডে। কিন্তু ১৭ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজের প্রথম ২ ম্যাচে খেলা হবে না দুজনেরই।
বোর্ডের সূত্র জানান, ‘যদি এটা টি-টোয়েন্টি খেলা হতো, তাহলে তার মাত্র চার ওভার বল করলেই হতো। ইশান্ত দ্রুত ফিরতে পারতো ভালোভাবে। কিন্তু পুরোদমে টেস্ট ম্যাচের ফিটনেসে ফিরতে এখনো তার চার সপ্তাহ লাগবে।’
তারা জানান, এই দুজনের চোট না থাকলেও পুরোপুরি ফিট নন রোহিত এবং ইশান্ত। পুরোপুরি ফিট হতে তাদের বেশ কিছুদিন সময় লাগবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে রোহিত এবং ইশান্তর পূর্ন সার্ভিস পেতে দুজনকেই বিশ্রামে রাখা হয়েছে।
অস্ট্রেলিয়ায় ব্যাপক হারে করোনার প্রকোপ বেড়েছে। যার কারণে অস্ট্রেলিয়ায় গিয়ে যেকোনো বিদেশিকেই থাকতে হয় ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে। আগামী মাসের আগে রোহিত বা ইশান্তের কারোই অস্ট্রেলিয়ায় যাওয়ার সম্ভাবনা নেই।
আগামী ২৭ নভেম্বর থেকে ওয়ানডে সিরিজ দিয়ে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। তারপর টি টোয়েন্টি সিরিজ খেলবে তারা। ওয়ানডে এবং টি টোয়েন্টি স্কোয়াডে নেই দুজনের কেউ। তাই তৃতীয় টেস্ট দিয়েই মাঠে ফিরতে পারবেন রোহিত শর্মা এবং ইশান্ত শর্মা। ১৭ ডিসেম্বর অ্যাডিলেডে দিবা-রাত্রির টেস্ট দিয়ে শুরু হবে সাদা পোশাকের লড়াই।
নিউজক্রিকেট/ রাসেল
