নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আগামীকাল শুরু বঙ্গবন্ধু টি-২০ কাপ। প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে জেমকন খুলনা ও ফরচুন বরিশাল। এই ম্যাচ দিয়ে দীর্ঘ এক বছর পর কোনো ক্রিকেট ম্যাচ খেলতে নামবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
জাতীয় দলের দুই সতীর্থ সাকিব আল হাসান ও তামিম ইকবালের মাঝে আলাদা একটি সম্পর্ক রয়েছে সেটি কম বেশি সবাই জানে। তারা মাঠের বাইরেও বেশ ভালো বন্ধু। দীর্ঘ ১ বছর পর বন্ধু ও সতীর্থ সাকিব মাঠে ফেরাই বেশ খুশি তামিম ইকবাল। তবে তিনি এটিও জানিয়ে রাখলেন তিনি সাকিবকে সুযোগ দিতে চাননা।
আগামীকালের খেলা সামনে রেখে আজ অধিনায়করা গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন। সেখানে সাকিবের ব্যাপারে তামিমকে জিজ্ঞেস করা হলে তামিম বলেন: অবশ্যই এটি আনন্দের সে এক বছরে পর ফিরে আসছে। তার ভক্তরা তার জন্য অপেক্ষা করছেন।”
“তবে এটিও মাথায় রাখতে হবে সে আমার বিপক্ষ দলে খেলছে আগামীকাল। আমারও দল আছে,দায়িত্ব আছে। আমি চাইবো সে যেনো আমাদের বিপক্ষে সেরকম প্রভাব ফেলতে না পারে।”—সাথে যোগ করেন তিনি।
নিউজক্রিকেট/আরআর
