নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশের সকল শারীরিক হুইলচেয়ার ব্যবহারকারী মানুষদের সকল ধরণের হুইলচেয়ার ভিত্তিক খেলাধুলায় অংশগ্রহণ নিশ্চিত ও পেশাগত খেলার মাধ্যমে তাদের আর্থ ও সামাজিক মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ হুইলচেয়ার স্পোর্টস ফাউন্ডেশন কাজ করে আসছে ২০১৮ সালের ২৭ এপ্রিল থেকে। করোনাকালে বর্তমানে সংগঠনটি অনলাইনের মাধ্যমে বিভিন্ন জেলায় হুইলচেয়ার অ্যাথলেট ও স্বেচ্ছাসেবীদের নিয়ে বাংলাদেশ হুইলচেয়ার স্পোর্টস ফাউন্ডেশনের জেলাভিত্তিক কমিটি গঠনের পাশাপাশি হুইলচেয়ার অ্যাথলেটদের নিবন্ধন কার্যক্রম অব্যাহত রেখেছে। এছাড়াও করোনা সম্পর্কিত সচেতনতা বৃদ্ধির জন্য অনলাইন তথ্য সরবরাহ, সারা বাংলাদেশের প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাস্থ্যসেবা নিশ্চিতের জন্য ২৪ ঘণ্টা টেলি মেডিসিন সেবা প্রদান, প্রতিবন্ধী ব্যক্তি ও অস্বচ্ছল ব্যক্তিদের মাঝে ত্রান ও আর্থিক সহযোগিতা বিতরণ এবং প্রতিবন্ধীবান্ধব স্কুলের প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে বই ও হুইলচেয়ার বিতরণ করে। করোনাকালে স্বাস্থ্য সর্তকতা মেনে হুইলচেয়ার অ্যাথলেটদের মানসিক ও শারীরিক বিকাশ, দক্ষতা বৃদ্ধির জন্য ফাউন্ডেশনের নিবন্ধিত খেলোয়াড়দের নিয়ে আয়োজন করেছে ‘১ম অনলাইন হুইলচেয়ার দাবা টুর্নামেন্ট ২০২০’ ও ‘হুইলচেয়ার স্পোর্টস টুর্নামেন্ট ২০২০’ যেখানে সারা বাংলাদেশ থেকে প্রত্যেকটি টুর্নামেন্টে ১০ জন করে হুইলচেয়ার অ্যাথলেট অংশগ্রহণ করে।
তরুণদের তারুণ্যকে উজ্জীবিত করতে তরুণদের প্রতিটি ভালো কাজের মূল্যায়ন ২০১৫ সাল থেকে করে আসছে সিআরআই –এর অঙ্গ সংগঠন ইয়ং বাংলা ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ –এর মাধ্যমে। এরই ধারাবাহিকতায় এ বছরও আয়োজিত হয় ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড ২০২০’। এ বছর ১৩ ক্যাটাগরির মধ্যে ‘প্রতিবন্ধী ব্যক্তির ক্ষমতায়ন’ ক্যাটাগরিতে আরো দুটি সংগঠনের পাশাপাশি বাংলাদেশ হুইলচেয়ার স্পোর্টস ফাউন্ডেশন জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড ২০২০ এ মনোনীত হয়।
সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি, বাংলাদেশ জাতীয় হুইলচেয়ার ক্রিকেট দলের সহ-অধিনায়ক নূর নাহিয়ান জানান, ‘এমন অর্জনে আমরা গর্বিত৷ কাজের যথাযথ স্বীকৃতি পেলে কাজ করতে ভালো লাগে৷ সত্যি অসাধারণ ভালো লাগা কাজ করছে৷ এই অর্জন আমাদের সবার যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পাশে ছিলো এবং সহায়তা করেছিলো৷ ইনশা আল্লাহ্ , আপনাদের সমর্থন ও সহায়তায় আরও অনেকদুর এগিয়ে যাবে বাংলাদেশ হুইলচেয়ার স্পোর্টস ফাউন্ডেশন৷
