কেমন হলো চট্টগ্রামের দল?

নিউজ ডেস্ক »

আজ শেষ হয়েছে আসন্ন বঙ্গবন্ধু টি-২০ কাপের খেলোয়াড়দের ড্রাফট যেখানে ফিটনেস টেষ্টে পাস করা ক্রিকেটার ও প্রেসিডেন্টস কাপে খেলা ক্রিকেটারদের নিয়ে মোট ১৫৭ জন ক্রিকেটারের নাম উঠে। প্রত্যেকটা দল ১৬ জন খেলোয়াড় নেয়ার সুযোগ পেয়েছে। ৪ ক্যাটাগরিতে খেলোয়াড় বন্টন করে দেয়া হয়েছিলো। এই চার ক্যাটাগরি এ,বি,সি ও ডি।

৫ দলের এই টুর্নামেন্টের একটি দল বন্দর নগরী চট্টগ্রাম। তাদের নাম রাখা হয়েছে গাজী গ্রুপ চট্টগ্রাম। ড্রাফট শেষে কেমন হয়েছে তাদের দল। আসুন দেখে নেয়া যাক।

চট্টগ্রামের দল কিছুটা তারুণ্য নির্ভর। জাতীয় দলের বেশ কিছু খেলোয়াড় থাকলেও তারা অভিজ্ঞতায় পিছিয়ে আছে। এ ক্যাটাগরিতে থেকে চট্টগ্রাম প্রথমেই দলে ভেড়ায় মুস্তাফিজুর রহমান কে।

চট্টগ্রামের টপ ওপেনিং বেশ টি-২০ সুলভ। মারমুখী লিটন দাস ও সৌম্য সরকারকে তারা দলে নেয়। তাদের মিডেল অর্ডারে আছেন শামসুর রহমান, মোহাম্মদ মিথুন, সৈকত আলী মোসাদ্দেক হোসেন,মাহমুদুল হাসান জয় ও মমিনুল হক। অলরাউন্ডারে আছেন জিয়াউর রহমান ও নাহিদুল ইসলাম। পেসার হিসেবে আছেন মুস্তাফিজুর রহমান, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী শরিফুল ইসলাম, রাকিবুল হাসান, তাইজুল ইসলাম ও মাহেদি হাসান। স্পিনার সাঞ্জিত সাহাও এই দলে।

দেখেনিন গাজী গ্রুপ চট্টগ্রামের পুরো দল : লিটন দাস, মুস্তাফিজ রহমান, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার,মোসাদ্দেক হোসেন, শরিফুল ইসলাম, শামসুর রহমান,নাহিদুল ইসলাম, মোহাম্মদ সৈকত আলী, জিয়াউর রহমান, মমিনুল হক,রাকিবুল হাসান (জুনিয়র) , তাইজুল ইসলাম, সাঞ্জিত সাহা,মেহাদি হাসান, মাহমুদুল হাসান জয়।

এই টুর্নামেন্টের আন্ডারডোগ হিসেবেই তারা শুরু করবে। এখন দেখার বিষয় তারা কতটুক পারফর্ম করতে পারে।

নিউজক্রিকেট/আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »