আইপিএল ফাইনাল, মুম্বাইয়ের পঞ্চম নাকি দিল্লীর প্রথম?

ডেস্ক রিপোর্ট »

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএলের এবারের আসরের ফাইনালে আজ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লী ক্যাপিটালস। বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হবে ম্যাচটি।

এর আগে চারবার চ্যাম্পিয়ন হয়ে শিরোপা ঘরে তুলেছে মুম্বাই। অপরদিকে, প্রথমবারের মতো ফাইনালে উঠেছে দিল্লী ক্যাপিটালস। আজকের ফাইনালে পঞ্চম বারের মতো মুম্বাই নাকি প্রথমবারের মতো দিল্লীর হাতে শিরোপা ওঠে সেটির অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

টস ও পিচঃ দুবাইর উইকেটে শিশির পড়ার সম্ভাবনা থাকায় টসে জিতে বোলিং নিতে চাইবে দুই অধিনায়ক। তবে ফাইনালের বাড়তি চাপ কমাতে এক্ষেত্রে প্রথমে ব্যাট করে বড় টার্গেট দেওয়ার লক্ষ্য থাকতে পারে। গ্রুপ পর্বে মুম্বাইর বিপক্ষে তিন ম্যাচের একটি তেও জয় পায়নি দিল্লী।

একাদশঃ একাদশে পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই মুম্বাইয়ে। অপরদিকে, দিল্লীর একাদশে কন্ডিশন ও উইকেট বিবেচনায় প্রাভীন দূবের বদলী হার্শাল প্যাটেলকে দেখা যেতে পারে৷ এছাড়া অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামবে দু’দল।

সম্ভাব্য একাদশ দিল্লীঃ শিখর ধাওয়ান, মার্কাস স্টোয়েনিস, আজিঙ্কা রাহানে, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), রিশাব পান্ট (উইকেটরক্ষক), শিমরন হেটমায়ার, আক্সার প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, প্রাভীন দূবে, কাগিজো রাবাদা ও এন্রিক নর্খিয়া।

সম্ভাব্য একাদশ মুম্বাইঃ রোহিত শর্মা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, ইশান কিশান, হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, কায়রন পোলার্ড, নাথান কুলটার নাইল, ট্রেন্ট বোল্ট, রাহুল চাহার ও জাস্প্রেত বুমরাহ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »