সাকিব শাওন : »
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাঁচা মরার ম্যাচে শুক্রবার হায়দরাবাদের বিপক্ষে ৬ উইকেটে হেরে শিরোপা জয়ের স্বপ্নটা দূরেই রয়ে বেঙ্গালুরুর। এর আগে আইপিএলের ১২টি আসরে ৩ বার ফাইনাল খেললেও শিরোপা ছুয়ে দেখা হয়নি বিরাট কোহলির বেঙ্গালুরুর।
চলতি বছর দারুণ এক ভারসাম্যপূর্ণ দল গড়লেও এলিমিনেটরে হায়দরাবাদের বিপক্ষে ৬ উইকেটে হেরে আবারও ফাইনাল খেলা থেকে বঞ্চিত হয়েছে তারা।
দলের পরাজয়ের জন্য প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করতে না পারাকে প্রধান কারণ হিসেবে দেখছেন বেঙ্গালুরু দলপতি বিরাট কোহলি। একই সঙ্গে নিজেদের ইনিংসের সময় প্রতিপক্ষের চাপে পড়ে গিয়েছিলেন বলেও মন্তব্য করেন এই বাঁহাতি ব্যাটসম্যান।
ম্যাচ শেষে হারের কারণ বিশ্লেষণে কোহলি বলেন, ”আপনি যদি প্রথম ইনিংসের কথা বলেন তবে আমার মনে হয় না আমাদের যথেষ্ট রান ছিল। তারা প্রথম ইনিংসেই আমাদের অনেক চাপে ফেলেছিল। কয়েকটি ভুল সিদ্ধান্তের জন্য আমরা পর্যাপ্ত রান তুলতে পারিনি। কিছুটা স্নায়ুচাপ হতে পারে, কিছুটা দ্বিধাও হতে পারে, আমাদের হাত খুলে ব্যাটিং করা প্রয়োজন ছিল। আমরা কেবল বোলারদের যে জায়গাগুলোতে চায় সেখানে বল করার সুযোগ দিয়েছিলাম এবং তাদের উপর যথেষ্ট চাপ তৈরি করিনি। এটি একটি সহজ ম্যাচ ছিল এবং কেন (উইলিয়ামসন) সেটিকে আরও সহজ করে তুলেছিল।”
