ডেস্ক রিপোর্ট »
চলতি আসর আইপিএলের ফাইনাল নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। এ জয় নিয়ে ষষ্ঠবারের মত ফাইনালে উঠেছে রোহিতের দল। এর আগে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে লিগ পর্ব শেষ করেছিল মুম্বাই।
গতকাল প্রথম কোয়ালিফায়ারে দিল্লি ক্যাপিটালসকে ৫৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে রোহিত শর্মার দল। দিনের শুরুতে দুবাইয়ে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০০ রানের পাহাড়সমম রান সংগ্রহ করে মুম্বাই। দলের পক্ষে অর্ধশতক হাঁকান সূর্যকুমার যাদব ও ঈশান কিষাণ। দলের পক্ষে সর্বোচ্চ ৫৫ রান আসে কিষাণের ব্যাট থেকে। ৩০ বলের মোকাবেলায় ৪টি চার ও ৩টি ছক্কা হাঁকিয়ে অপরাজিত থাকেন তিনি। এছাড়া ৬টি চার ও ২টি ছক্কায় ৩৮ বলে ৫১ রান করেন সূর্যকুমার। ফর্মে থাকা এই দুই ব্যাটসম্যানের পাশাপাশি চওড়া ছিল ওপেনার কুইন্টন ডি কক ও হার্দিক পান্ডিয়ার ব্যাট। ডি কক ২৫ বলে ৪০ রান করে সাজঘরে ফিরলেও ৫টি ছক্কায় ১৪ বলে ৩৭ রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন হার্দিক।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই খেই হারিয়ে ফেলে দিল্লি। স্কোরবোর্ডে কোনো রান জড়ো করার আগেই ৩ উইকেট হারিয়ে ফেলে পন্টিংয়ের দল, যা আইপিএলে বিরলতম দৃশ্য যেটি। শুরুর ধাক্কা সামলানোর চেষ্টা করেন মার্কাস স্টয়নিস। তবে অক্ষর পেটেল ছাড়া কেউ তাকে সমর্থন যোগাতে পারেননি। ৬টি চার ও ৩টি ছক্কায় ৪৬ বলে ৬৫ রান করে সাজঘরে ফেরেন স্টয়নিস। ৩৩ বলে ৪২ রান করে ম্যাচের শেষদিকে সাজঘরে ফেরেন পেটেলও। কাগিসো রাবাদা ১৫ রান করে অপরাজিত থাকেন। নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে দলের সংগ্রহ দাঁড়ায় ১৪৩ রান।
মুম্বাইয়ের পক্ষে ৩ ওভারে মাত্র ১১ রান বিলি করেই ৪ উইকেট শিকার করেন জাসপ্রিত বুমরাহ। চতুর্থ ওভারে উইকেট না পেলেও মাত্র ৩ রান খরচ করে নিজের সেরা বোলিং ফিগার গড়েন। এছাড়া ট্রেন্ট বোল্ট শিকার করেন দুটি উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
টস : দিল্লি ক্যাপিটালস
মুম্বাই ইন্ডিয়ান্স : ২০০/৫ (২০ ওভার)
কিষাণ ৫৫*, সূর্যকুমার ৫১, ডি কক ৪০, হার্দিক ৩৭*
অশ্বিন ২৯/৩, স্টয়নিস ৫/১
দিল্লি ক্যাপিটালস : ১৪৩/৮ (২০ ওভার)
স্টয়নিস ৬৫, পেটেল
বুমরাহ ১৪/৪, বোল্ট ৯/২
ফল : মুম্বাই ইন্ডিয়ান্স ৫৭ রানে জয়ী।
