নারী আইপিএলের উদ্বোধনী ম্যাচে জাহানারার জোড়া উইকেট শিকার

ডেস্ক রিপোর্ট »

উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জের উদ্ভোধনী ম্যাচে ভেলোসিটির হয়ে খেলতে নেমে অসাধারণ বোলিং করেছেন বাংলাদেশ প্রমিলা দলের পেসার জাহানারা আলম।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সুপারনোভাসের বিপক্ষে খেলতে নামে জাহানারা। ইনিংসের দ্বিতীয় ওভারে বল করতে এসে নিজের প্রথম ওভারে দেন ৬ রান। মোট ৪ ওভারে ২৭ রানে দুই উইকেট নেন তুলে নেন জাহানারা। চামারা আথাপাত্তু ও সুপারনোভাসের অধিনায়ক হারমানপ্রেত করকে আউট করেন তিনি।

সুপারনোভাসের হয়ে আথাপাত্তু ও হারমানপ্রেত যখনি বড় সংগ্রহের ইঙ্গিত দিচ্ছিলো, দু’জনকেই তুলে নিয়ে সুপারনোভাসের রানের চাকা থমকে দেন জাহানারা। শেষ পর্যন্ত ২০ ওভার শেষে ৮ উইকেটে ১২৬ রান সংগ্রহ করে সুপার নোভাস।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »