ধোনিকে প্রথম শ্রেনীর ক্রিকেটে ফেরার পরামর্শ কাপিল দেবের!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ভারতীয় বিশ্বকাপ জয়ী অধিনায়ক মাহেন্দ্রা সিং ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মাত্র কয়েকমাস আগেই। তবে তিনি এখনো আইপিএল খেলে যাচ্ছেন। বরাবরের মতই এবারো অধিনায়কত্ব করেছেন চেন্নাই সুপার কিংসকে। তবে ধোনি নিজে ও চেন্নাই এবার ভালো করতে পারেনি। টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে সবার আগেই।

ধোনির এমন পারফরম্যান্সে সবাই ভেবেছিলো এটাই হয়তো তার শেষ আইপিএল। কিন্তু ধোনি সোজা জানিয়ে দিয়েছেন তিনি আসছে বছরও আইপিএল খেলবেন৷ কিন্ত ভারতের হয়ে বিশ্বকাপ জয়ী আরেক অধিনায়ক কাপিল দেব মনে করেন শুধু আইপিএল খেলে ধোনির পারফর্ম করা সম্ভব নয়। তিনি ধোনিকে প্রথম শ্রেনীর ক্রিকেটে ফিরে যাওয়ার পরামর্শ দেন।

তিনি বলেন, ‘যদি ধোনি সিদ্ধান্ত নেয় প্রতি বছর শুধু আইপিএল খেলবে। তাহলে তার জন্য পারফর্ম করা অসম্ভব। বয়স নিয়ে কথা বলা ঠিক না কিন্তু ৩৯ বছর বয়সে সে যত খেলবে তত শরীর ঠিক থাকবে।’

আপনি যদি বছরের দশ মাস ক্রিকেট না খেলেন এবং হঠাৎ করে আইপিএল খেলতে নামেন। তখন দেখবেন কী ঘটে। আপনি যদি কোনো মৌসুমে অনেক ক্রিকেট খেলেন তাহলে উপর-নিচ হবেই। এটা ক্রিস গেইলের মতো ক্রিকেটারের ক্ষেত্রেও ঘটে।’—সাথে যোগ করেন তিনি

প্রথম শ্রেনী ক্রিকেটে ফিরে যাওয়ার ব্যাপারে তিনি বলেন, ‘তার প্রথম শ্রেণির ক্রিকেটে ফিরে যাওয়া উচিত। কেউ যদি অনেক কিছু অর্জন করে, সেটা তার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। দেখা যাক সে এটা কীভাবে পার করে।’

নিউজক্রিকেট/ আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »