নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএলের আজকের ডাবল হেডারে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লী ক্যাপিটালস। দিনের আরেক খেলায় শারজাহ স্টেডিয়ামে মুখোমুখি হবে সানরাইজার্স হায়দ্রাবাদ ও রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।
১২ ম্যাচে ৮ জয়ে ইতিমধ্যেই প্রথম দল হিসেবে প্লে অফ নিশ্চিত করেছে মুম্বাই। অপরদিকে, ১২ ম্যাচে ৭ জয় জয় নিয়ে টেবিলের তিনে আছে দিল্লী। আজকের ম্যাচে জয় পেলেই দিল্লী নিশ্চিত করবে প্লে অফ! টানা তিন হারে বেশ বিপর্যস্ত দিল্লী শিবির।
আরেক খেলায়, ১২ ম্যাচে ৫ জয় নিয়ে টেবিলের সাতে হায়দ্রাবাদ ও সমান সংখ্যক ম্যাচে ৭ জয় নিয়ে দুইয়ে অবস্থান করছে ব্যাঙ্গালুরু। প্লে অফের লড়াইয়ে টিকে থাকতে জয়ের বিকল্প নেই হায়দ্রাবাদের। অপরদিকে, আজকের ম্যাচ জয়ে প্লে অফ নিশ্চিত করতে চায় ভিরাট কোহলির দল।
একাদশে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে দু’দলেই। আজিঙ্কা রাহানের বদলী পৃথ্বি শো ও তুষার দেশপান্ডের বদলী হার্শাল প্যাটেলের খেলার সম্ভাবনা রয়েছে দিল্লীর একাদশে। অপরদিকে, প্লে অফ নিশ্চিত হওয়ায় বিশ্রামে থাকতে পারেন বুমরাহ-ককরা! সেক্ষেত্রে সুযোগ পেতে পারেন ম্যাকলেনাগান-ক্রিস লিনরা।
আরেক খেলায় ইঞ্জুরির হানায় দলে একাধিক পরিবর্তন আসছে হায়দ্রাবাদে। ঋদ্ধিমান সাহা ও ভিজয় শংকরের ইঞ্জুরিতে দলে ঢুকতে পারেন জনি বেয়ারস্টো ও মোহাম্মদ নাবী! এছাড়া শাহবাজ নাদিমের বদলী দেখা যেতে পারে মোহাম্মদ খালিলকে। অপরদিকে, ব্যাঙ্গালুরু একাদশে আসতে পারে দুই পরিবর্তন! গুরকিরাত সিং মান ও ডেল স্টেইনের পরিবর্তে সুযোগ পেতে পারেন ইসুরু উদানা ও পার্থিভ প্যাটেল।
দিনের প্রথম খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকাল চারটা ও দিনের আরেক খেলা শুরু হবে রাত আটটায়।
