নিউজ ডেস্ক »
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএলের গুরুত্বপূর্ণ এক ম্যাচে আজ মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স ও কিংস ইলেভেন পাঞ্জাব। শারজাহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮ টায়।
১১ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলের চারে কলকাতা ও সমান সংখ্যক ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্টস নিয়ে পাঁচে পাঞ্জাব। আজকের ম্যাচ জয়ে পয়েন্টস টেবিলের কলকাতাকে টপকে চারে উঠার সম্ভাবনা পাঞ্জাবের অপরদিকে, এই ম্যাচ জিতে প্লে অফের লড়াইয়ে বাকি দল গুলোর সাথে ব্যবধান বাড়াতে চায় কলকাতা।
একাদশ ভাবনায় দলে পরিবর্তনের সম্ভাবনা নেই কলকাতার একাদশে। আন্দ্রে রাসেল সম্পূর্ণ ফিট থাকলে কার বদলী তাকে খেলানো হয় সেটিই দেখার বিষয়৷ তবে রাসেল একাদশে ফিরলে খুব সম্ভবত কপাল পুড়বে লকি ফার্গুসনের। এছাড়া প্রাসিদ কৃষ্ণার বদলী দলে ঢুকতে পারেন শিভাম মাভি। অপরদিকে, টানা চার জয়ে বেশ উজ্জীবিত পাঞ্জাবের একাদশে ফিরতে পারেন ইঞ্জুরিতে আগের ম্যাচ মিস করা মায়াঙ্ক আগারওয়াল। সেক্ষেত্রে বাদ পড়তে পারেন দীপক হুডা।
সম্ভাব্য একাদশ পাঞ্জাবঃ মায়াঙ্ক আগারওয়াল, লোকেশ রাহুল (অধিনায়ক ও উইকেটরক্ষক), ক্রিস গেইল, নিকোলাস পুরান, মানদীপ সিং, গ্লেন ম্যাক্সওয়েল, ক্রিস জর্ডান, রাভি বিঞ্চয়, মুরগান অশ্বিন, মোহাম্মদ শামি ও আর্শদীপ সিং।
সম্ভাব্য একাদশ কলকাতাঃ শুভমান গিল, নিতিশ রানা, রাহুল তিরিপাথি, সুনীল নারিন, দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), ইয়ন মরগান (অধিনায়ক), আন্দ্রে রাসেল, প্যাট কামিন্স, শিভাম মাভি, কামলেশ নাগরকটি ও ভারুন চক্রবর্তী।
