নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর ১৩তম আসরের ৩৯তম ম্যাচে শেখ আবু জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে মুখামুখি হয়েছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্স। উক্ত ম্যাচে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে কলকাতা নাইট রাইডার্স।
টসে জিতে আগে ব্যাট করতে নেমে বেঙ্গালুরুর বোলারদের তোপের মুখে সুবিধা করতে পারেনি নাইট রাইডার্সের ব্যাটসম্যানরা, যার ফলে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ৮৪ রান করতে সক্ষম হয় কলকাতা। দলের পক্ষে অধিনায়ক ইয়ান মরগানের ৩০ ব্যাতিত বলার মতো কোন স্কোর করতে পারেনি কলকাতার কোন ব্যাটসম্যান। বেঙ্গালুরুর হয়ে বল হাতে সিরাজ ৩টি ও চাহালের শিকার ২ উইকেট।
মাত্র ৮৫ রানের মামুলি টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র ১৩.৩ ওভারে ২ উইকেট হারিয়ে হেসেখেলে লক্ষ্যে পৌঁছে যায় রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বেঙ্গালুরুর হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ২৫ রান করেন ওপেনার দেবদুত প্যাডিকাল। ফলে ৮ উইকেটের বিশাল ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে কোহলী বাহিনী।
সংক্ষিপ্ত স্কোর:
কলকাতা: ৮৪-৮ (২০)
মরগান ৩০
সিরাজ: ৪-২-৮-৩
বেঙ্গালুরু: ৮৫-২ (১৩.৩)
ফলাফল: রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৮ উইকেটে জয়ী।
