নারী আইপিএল খেলতে আরব আমিরাতের উদ্দেশ্যে সালমা-জাহানারা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

নারী ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) এর তৃতীয় আসরে অংশ নিতে আরব আমিরাতের উদ্দেশে দেশ ছেড়েছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই ক্রিকেটার সালমা খাতুন ও জাহানারা আলম।

সালমা খাতুনের জন্য এটি আইপিএলের প্রথম আসর হলেও জাহানারা আলম গত আসরেও খেলেছিলেন ভেলোসিটির হয়ে। এবারো একি দলের জার্সি গায়ে দেখা যাবে তাকে। সালমা খাতুন খেলবেন ট্রেইলব্ল্যাজার্সের হয়ে।

আরব আমিরাতে পৌঁছে বাধ্যতামূলক ছয়দিনের কোয়ারেন্টাইন শেষে দলের সাথে অনুশীলনে যোগ দিবেন সালমা-জাহানারারা। ২৮ শে অক্টোবর থেকে অনুশীলন শুরু হবার কথা রয়েছে।

আজ বুধবার সকাল ১০ টা ১০ মিনিটে আরব এমিরেটসের ফ্লাইটে দেশ ছাড়েন বাংলাদেশ নারী দলের দুই তারকা ক্রিকেটার। জাহানারার ভেলোসিটি বনাম ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সুপারনোভাসের ম্যাচ দিয়েই আগামী ৪ই নভেম্বর পর্দা উঠবে নারী আইপিএলের তৃতীয় আসর। ৯ই নভেম্বর ফাইনালের মধ্যে দিয়ে শেষ হবে এবারের আসর।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »