নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএলের আজকের একমাত্র ম্যাচে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত আটটায় মাঠে নামবে দিল্লী ক্যাপিটালস ও কিংস ইলেভেন পাঞ্জাব।
দুই দলের আগের দেখায় জয় পায় দিল্লী ক্যাপিটালস। ৯ ম্যাচে ৭ জয় নিয়ে পয়েন্টস টেবিলের শীর্ষে দিল্লী ও সমান সংখ্যক ম্যাচে ৩ জয় নিয়ে ছয়ে অবস্থান করছে কিংস ইলেভেন পাঞ্জাব। প্লে অফে যেতে হলে পাঞ্জাবকে প্রতিটি ম্যাচেই জয় পেতে হবে। অপরদিকে আর এক ম্যাচে জয় পেলেই প্রথম দল হিসেবে প্লে অফ নিশ্চিত করবে দিল্লী।
দিল্লী ক্যাপিটালসের একাদশে আসবে পরিবর্তন। ইঞ্জুরিতে থেকে ফেরায় একাদশে থাকবেন রিশাব পান্ট ও শিমরন হেটমায়ার। বাদ পড়বেন আজিঙ্কা রাহানে ও এলেক্স ক্যারি। এছাড়া কিংস ইলেভেন পাঞ্জাব আগের ম্যাচে ডাবল সুপার ওভারে জয় পাওয়ায় উইনিং কম্বিনেশন নিয়েই মাঠে নামবে। ম্যাক্সওয়েলের বাজে পার্ফরমেন্সের পরেও তাকে সুযোগ দিতে চায় ম্যানেজমেন্ট।
সম্ভাব্য একাদশ দিল্লীঃ শিখর ধাওয়ান, পৃথ্বি শো, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), রিশাব পান্ট (উইকেটরক্ষক), শিমরন হেটমায়ার, মার্কাস স্টোয়েনিস, আক্সার প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, কাগিজো রাবাদা, এনরিচ নর্তজে ও তুষার দেশপান্ডে।
সম্ভাব্য একাদশ পাঞ্জাবঃ লোকেশ রাহুল (অধিনায়ক ও উইকেটরক্ষক), মায়াঙ্ক আগারওয়াল, ক্রিস গেইল, নিকোলাস পুরান, গ্লেন ম্যাক্সওয়েল, দীপক হুডা, ক্রিস জর্ডান, মোহাম্মদ শামি, রাভি বিঞ্চয়, মুরগান অশ্বিন ও আর্শদীপ সিং।
নিউজক্রিকেট/এইচএএম
