দ্বিতীয় ম্যাচেও বৃষ্টির হানা, শুরুতেই প্যাভিলিয়নে বড় তামিম

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বিসিবি প্রেসিডেন্টস কাপে দ্বিতীয় ম্যাচে মিরপুর শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্ট্যাডিয়ামে তামিম একাদশের বিপক্ষে টস জিতে বোলিং এর সিদ্ধান্ত নিয়েছিলো মাহমুদুল্লাহ একাদশ। কিন্তু প্রথম ম্যাচের মত এই ম্যাচেও শুরুতে বৃষ্টির হানা।

ইনিংসের ৩ ওভার শেষে বৃষ্টি শুরু হয়। ৩ ওভারে তামিম একাদশ রান নিয়েছে ১২। ২য় ওভারে তামিম ইকবাল রুবেল হোসেনের বলে এলভিডাব্লিউ এর ফাঁদে পড়ে প্যাভিলিয়নে ফিরে যান। তিনি করেন ৬ বলে ২ রান।

এরপর ব্যাটিং ক্রিজে আসেন এনামুল হক বিজয়। তিনি তার অনূর্ধ্ব-১৯ দলের তানজিদ হাসান তামিম ১টি করে বাউন্ডারি হাকান। এনামুল ৭ বলে ৫ রান নিয়ে অপরাজিত। আর ছোটো তামিম ৩ বলে ৩ রান নিয়েছেন।

দুই দলের স্কোয়াডঃ-

তামিম একাদশ:

তামিম ইকবাল (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, শাহাদাত হোসেন দিপু, ইয়াসির আলি, আকবর আলি, এনামুল হক, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, সৈয়দ খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, মেহেদী হাসান, তাইজুল ইসলাম, মিনহাজুল আবেদিন আফ্রিদি।

মাহমুদউল্লাহ একাদশ:

মাহমুদউল্লাহ (অধিনায়ক), মোহাম্মদ নাঈম শেখ, লিটন দাস, মুমিনুল হক, মাহমুদুল হাসান, নুরুল হাসান সোহান, সাব্বির রহমান, ইমরুল কায়েস, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী, রুবেল হোসেন, আবু হায়দার, মেহেদী হাসান মিরাজ, রকিবুল হাসান, আমিনুল ইসলাম বিপ্লব।

নিউজক্রিকেট/রীম

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »