ফিঞ্চকে ‘মানকাড’ করুক অশ্বিন সেটাই চেয়েছিলেন পন্টিং-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

রবিচন্দ্রন অশ্বিন রয়েছেন দোটানাই। সে মানকাড আউট করলেও দোষ, না করলেও দোষ! গত আসরে জস বাটলারকে মানকাড করে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল অশ্বিনকে, এবার আইপিএল শুরু থেকেই ছিল এ আলোচনা। শেষ ম্যাচে ব্যাঙ্গালোর ব্যাটসম্যান অ্যারন ফিঞ্চকে মানকাড না করেও আলোচনার কেন্দ্রবিন্দ্রুতে অশ্বিন।

চলতি আসরে অশ্বিন খেলছেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। এই দলের কোচ সাবেক অজি ক্যাপ্টেন রিকি পন্টিং, যিনি ১৩তম আইপিএল শুরুর আগেই হুশিয়ারি দিয়েছিলেন- স্পোর্টসম্যানশিপের ভুমিকা বজায় রাখার জন্য!

ব্যাঙ্গালোর সাথে ম্যাচ শেষে অশ্বিন জানিয়েছিলেন, এবারই প্রথম এবং শেষবার সতর্ক করেছেন ব্যাটসম্যানকে। অর্থাৎ, পরেরবার মানকাডের সুযোগ পেলে আর হাতছাড়া করবেন না।

এবার তিনিই জানালেন, খোদ পন্টিংই নাকি চেয়েছিলেন ফিঞ্চের বিপক্ষে অশ্বিন মানকাডের সুযোগ কাজে লাগান! এ বিষয়ে অশ্বিন বলেন-
‘‘পন্টিং পরে আমাকে বলেছেন- আমি নিজেও চেয়েছিলাম তুমি তাকে মানকাড করো, সে অনেক দূর এগিয়ে গিয়েছিল। ভুল মানে ভুলই।’’

গত সোমবার (৫ অক্টোবর) মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। অশ্বিন ব্যাঙ্গালোরের ইনিংসের তৃতীয় ওভারে বল করতে আসেন। ওভারের চতুর্থ বলে অ্যারন ফিঞ্চ সীমানা ছেড়ে অনেক দূর বেরিয়ে যান। তবে অশ্বিন মানকাড না করে ফিঞ্চকে শুধু সতর্ক করে দেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »