অবশেষে স্বপ্ন পূরণ হতে যাচ্ছে জুনিয়র তামিমের!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ছোট থেকেই ক্রিকেট কে ভালো লাগা ভালোবাসা, স্বপ্ন ছিল একদিন গায়ে জড়াবে বাংলাদেশ ক্রিকেট দলের জার্সি।হোক সেটা অনূর্ধ্ব কিংবা জাতীয় দলের, দেশের হয়ে মাঠে নামাটাই তার কাছে অনেক। তার অনেক দিনের স্বপ্ন ছিল তামিম ইকবালের সঙ্গে একদিন ইনিংস উদ্বোধন করার।

স্বপ্ন তো অনেকেই দেখে কিন্তু কয়জনের বা পূরণ হয়?ছোট তামিমের স্বপ্ন পূরণ এখন শুধু সময়ের ব্যাপার।আগামী ১১ অক্টোবর থেকে শুরু হচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ও হাই পারফরম্যান্স দল কে নিয়ে তিন দলীয় ওয়ানডে টুর্নামেন্ট।

উক্ত টুর্নামেন্টে তিন দলের অধিনায়ক যথাক্রমে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল, টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও নাজমুল হোসেন শান্ত। ভাগ্যের মহিমায় তামিম ইকবালের নেতৃত্বাধীন ওয়ানডে একাদশে সুযোগ পেয়েছেন ছোট তামিম।

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৩ অক্টোবর স্বপ্ন পূরন হয়ে যেতে পারে ছোট তামিমের। নিজেদের প্রথম ম্যাচে তামিম ইকবালের সাথে ইনিংস উদ্বোধনে ছোট তামিম ও তার স্বপ্ন পূরন দেখা শুধুমাত্র সময়ের ব্যাপার।

নিউজক্রিকেট/ ইকবাল

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »