নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) ১৩তম আসরের আজকের ডাবল হেডার ম্যাচে শারজাহ তে মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দ্রাবাদ এবং রাতে দুবাইতে মাঠে নামবে চেন্নাই সুপার কিংস ও কিংস ইলেভেন পাঞ্জাব।
প্রথম ম্যাচে শারজাহতে মুম্বাই ও হায়দ্রাবাদের ম্যাচে দু’দলের একাদশেই কিঞ্চিৎ পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। ভুবনেশ্বর কুমারের ইঞ্জুরিতে হায়দ্রাবাদ একাদশে সুযোগ পেতে পারেন সান্দিপ শর্মা। আভিষেক শর্মার বদলী দলে সুযোগ পেতে পারেন অলরাউন্ডার বিজয় শংকর। অপরদিকে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে প্যাটিনসন সম্পূর্ণ ফিট না থাকলে সম্ভাবনা রয়েছে নাথান কুলটার নাইলের খেলার। এছাড়া ডি ককের বদলী দলে আসতে পারেন ক্রিস লিন
দিনের দ্বিতীয় ম্যাচে চেন্নাই সুপার কিংসের একাদশে পরিবর্তনের সম্ভাবনা নেই। টানা তিন ম্যাচ হারলেও গত ম্যাচের একাদশেই হয়তো ভরসা রাখবেন মহেন্দ্র সিং ধোনী। অপরদিকে, কিংস ইলেভেন পাঞ্জাবে আসতে পারে একাধিক পরিবর্তন। গ্লেন ম্যাক্সওয়েলের বাজে ফর্মে দলে আসতে পারেন ক্রিস গেইল ও জিমি নিশামে বদলী ক্রিস জর্ডারনের সুযোগ পাবার সম্ভাবনা রয়েছে। করুন নায়ারের বদলী সুযোগ পেতে পারেন মানদীপ সিং কিংবা মানান বোহরা।
চার ম্যাচে দু’টি করে জয়ে নিয়ে পয়েন্টস টেবিলের চার ও পাঁচ নম্বরে রয়েছে যথাক্রমে মুম্বাই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দ্রাবাদ। অপরদিকে, চার ম্যাচে একটি করে জয় নিয়ে পয়েন্টস টেবিলের সর্বশেষ সাত ও আট নম্বরে রয়েছে যথাক্রমে কিংস ইলেভেন পাঞ্জাব ও চেন্নাই সুপার কিংস।
