নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সাবেক অজি লেগ স্পিন তারকা শেন ওয়ার্ন’কে চিনেন না, এমন লোকের সংখ্যা খুব কমই আছে। সর্বকালের সেরা কিংবদন্তী ক্রিকেটারদের নাম নিলে তাঁর নামটি শুরুতেই আসবে। ভাগ্যক্রমে টি২০ ফরম্যাটে খুব বেশি খেলার সুযোগ হয়নি তার। তবে তিনি টোটকা দিচ্ছেন টি২০ তে ভালো করার। এবার টি২০ তে ভালো করার জন্য তিনটি পরামর্শ দিলেন ওয়ার্ন।
অস্ট্রেলিয়ার এই কিংবদন্তি স্পিনার কদিন আগেই প্রস্তাব করেছিলেন, টি-টোয়েন্টিতে একজন বোলারের ৪ ওভারের বদলে ৫ ওভার বোলিং করা উচিত। এবার সেই সঙ্গে আরও দুটি প্রস্তাব জুড়ে দিয়েছেন তিনি।টি-টোয়েন্টিকে আরও প্রতিদ্বন্দ্বিতা করে তুলতে মাঠে বাউন্ডারি সীমানা বড় করতে বলেছেন ওয়ার্ন। সেই সঙ্গে সীমানা ছোট হলে আউট ফিল্ডের ঘাস বড় রাখা যেতে পারে বলে মনে করেন সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার।
ওয়ার্ন বলেন, ‘আমি টি-টোয়েন্টি ক্রিকেটে যেসব পরিবর্তন আনতাম। ১. প্রতিটি মাঠে বাউন্ডারি যতটা সম্ভব বড় করা এবং ছোট মাঠের আউটফিল্ডে ঘাস লম্বা রাখা। ২. বোলাররা ৪ ওভার নয়, ৫ ওভার করে বল করবেন। ৩. উইকেট টেস্টে চতুর্থ দিনের মতো হতে হবে। ফ্লাট হওয়া যাবে না, কারণ আমরা শুধু ছক্কা নয়, ব্যাট-বলের প্রতিদ্বন্দ্বিতা দেখতে চাই।’
