হায়দ্রাবাদের কাছে ধরাশয়ী ধোনির চেন্নাই

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএলের আজকের একমাত্র ম্যাচে চেন্নাই সুপার কিংসকে ৭ রানে হারিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সানরাইজার্স হায়দ্রাবাদ৷ তবে ব্যাটিংয়ের মোটেই সুবিধা করতে পারেনি ডেভিড ওয়ার্নারের দল। শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারালে ১১ ওভারে শেষে সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে মাত্র ৬৯ রান। পঞ্চম উইকেটে প্রিয়ম গার্গ ও আভিষেক শর্মার ব্যাটিং তান্ডবে ২০ ওভার শেষে ১৬৪ রানের শক্তিশালী স্কোর দাঁড় করায় হায়দ্রাবাদ। আভিষেক শর্মা ২৪ বলে ৩১ ও প্রিয়ম গার্গ ২৬ বলে ৫১ রান করেন। আইপিএল ক্যারিয়ারে প্রথম ফিফটি করেন প্রিয়ম গার্গ। ৫ম উইকেটে দু’জনে মিলে জুটি গড়েন ৪২ বলে ৭৭ রানের।

জবাবে লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে বরাবরের মতোই ব্যর্থ শেন ওয়াটসন। ব্যক্তিগত ১ রান করে আউট হন এই ওপেনার। ইঞ্জুরি থেকে ফেরা আম্বাতি রায়ডুও আউট দুই অংক ছোয়ার আগেই। ডু প্লেসির ব্যাটে আশার আলো দেখলেও ব্যক্তিগত ২২ রানে দূর্ভাগ্যজনক রান আউটের শিকার হন তিনি। টিকতে পারেননি কেদার জাদবও! মাত্র তিন রান করে যাদব আউট হলে দলের অবস্থা দাঁড়ায় ৪ উইকেটে ৪২ রান। জাদেজা-ধোনী দলের হাল ধরলেও রান রেটের চাপে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে যায় চেন্নাই। শেষ দিকে প্রয়োজন ১ ওভারে ২৮ রান! ভুবনেশ্বরের ইঞ্জুরিতে ওয়ার্নার স্পিনারের হাতে বল তুলে দিলেও ম্যাচ বের করতে পারেননি ধোনী-স্যাম কারানরা।

শেষ পর্যন্ত লড়াই করলেও ৭ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় চেন্নাই সুপার কিংসকে। চেন্নাইর পক্ষে জাদেজা সর্বোচ্চ ৩৫ বলে ৫০ ও ধোনী ৩৬ বলে ৪৭ রানে অপরাজিত ছিলেন। হায়দ্রাবাদের পক্ষে নাটারজান ২ টি ও ভুবনেশ্বর কুমার নেন ১ টি উইকেট। কোনো উইকেট না পেলেও ৪ ওভারে মাত্র ১২ রান দিয়ে দলেএ জয়ে বড় ভূমিকা পালন করেন রাশিদ খান।

৪ ম্যাচে মাত্র ১ জয় নিয়ে পয়েন্টস টেবিলের একদম তলানীতে চেন্নাই। অপরদিকে ৪ ম্যাচে দুই জয় ও দুই হার নিয়ে চার নম্বরে অবস্থান করছে সানরাইজার্স হায়দ্রাবাদ।

নিউজক্রিকেট/এইচএএম

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »