কন্ডিশনিং কোচ নিক লি করোনা নেগেটিভ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

কিছুদিন আগে হঠাৎ শুরু হয় টাইগারদের করোনা টেস্ট, প্রথম দিনের টেস্টে করোনা পজিটিভ আসে তরুণ ক্রিকেটার সাইফ হাসান ও কন্ডিশনিং কোচ নিক লিওর। এরপরে বন্ধ হয়ে যায় টাইগারদের অনুশীলন, তবে খুশির খবর হচ্ছে আবারো করোনা টেস্ট করার পরে নেগেটিভ রিপোর্ট এসেছে নিক লিওর।

বাংলাদেশ দলের নতুন স্ট্রেংথ এবং কন্ডিশনিং কোচ নিক লি কোভিড-১৯ এর নেগেটিভ রিপোর্ট প্রমাণিত হয়েছেন। রোববার সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। দেবাশীষ জানান, ‘গতকাল (শনিবার) নিক লির কোভিড টেস্ট করিয়েছি আমরা। ওর ফল ভালো, নেগিটিভ ফল এসেছে তার।’

নিক লির করোনা মুক্তির খবর জানা গেলেও এখনও সাইফ হাসানের পরবর্তী টেস্ট করা হয়নি। শারীরিক পরিস্থিতি উন্নতির পর পরীক্ষার করে জানা যাবে তার অবস্থা।এ প্রসঙ্গে দেবাশিস বলেন, ‘সাইফ হাসানের পরীক্ষা এখনো করানো হয়নি। ওর শারীরিক পরিস্থিতি আর একটু ভালো হলে করোনা পরীক্ষা করানো হবে।’

নিউজক্রিকেট/সুফিয়ান

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »