নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে সাউথহ্যাম্পটনে শেষ টি-২০ ম্যাচে ৫ উইকেটের জয় পেয়েছে ইংল্যান্ড। এই ম্যাচ হারলে ইংল্যান্ডের কাছে শীর্ষ অবস্থান হারনোর ভয় ছিলো অস্ট্রেলিয়ার। কিন্তু শেষ ওয়ানডে জিতে তারা এই শংকা কাটিয়ে দেয়।
দিনের শুরুতে টস হেরে ব্যাটিং করতে নামে স্বাগতিক ইংল্যান্ড। দ্রুত উইকেট হারিয়ে তারা কিছুটা ধীরে ব্যাটিং করছিলো। তাদের হয়ে সর্বোচ্চ রান করেছেন ওপেনার জনি বেয়ারস্টো। তিনি ৪৪ বলে ৫৫ রানের একটি ইনিংস খেলেন। যেখানে ছিলো ৩টি চার ও সমান তিনটি ছক্কা।জো ডেনলি করেন ২৯ রান। এই ম্যাচে অধিনায়কত্ব করা মঈন আলী করেন ২৩ রান।
১৪৬ রান তাড়া করতে গিয়ে শুরুতে ম্যাথিউ ওয়েডকে হারায় অস্ট্রেলিয়া। এরপর মারকাস স্টইনিস ও ফিঞ্চ প্রতিরোধ করার চেষ্টা করেন। তারা সাজঘরে ফিরে গেলে উইকেটে আসেন মিচেল মার্শ ও অ্যাসটন এগার৷ তারা মিলে অস্ট্রেলিয়ার জন্য ক্যাচ বের করে আনেন। ফিঞ্চ করেন সর্বোচ্চ ৩৯ রান।
ইংল্যান্ডে হয়ে সব চেয়ে বেশি উইকেট নিয়েছেন রশিফ। ২১ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। ইংলিশরা এই ম্যাচ হারকেও প্রথম ২ ম্যাচ জেতায় সিরিজ নিশ্চিত করেছে আগেই।
স্কোরঃ-
ইংল্যান্ড: ১৪৫/৬
(বেয়ারস্টো ৫৫, ডেনলি ২৯; জাম্পা ২/৩৪, স্টার্ক ১/২০)
অস্ট্রেলিয়া: ১৪৬/৫
(ফিঞ্চ ৩৯, মার্শ ৩৯*; রাশিদ ৩/২১, ক্যুরান ১/২৩)
নিউজক্রিকেট/আরআর
