নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
করোনা ভাইরাস প্রকোপের কারণে দুই দফা পিছিয়ে আগামী ১৯ সেপ্টেম্বর পর্দা উঠছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের। গতকাল এ আসরের পুর্ণাঙ্গ সূচিও প্রকাশ করেছে আইপিএল কতৃপক্ষ।
সম্প্রতি সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে দিল্লি ক্যাপিটেলসের ওপেনার শিখর ধাওয়ান জানিয়েছেন, এবারের আসরে তার দলের একটাই লক্ষ্য শিরোপা জয়ের। শিরোপা জিততে দল হিসেবে ভালো খেলতে হবে বলেই জানালেন তিনি।
এ বিষয়ে ধাওয়ান বলেছেন, ‘এ বছর আমরাই টুর্নামেন্ট জিতবো। দল হিসেবে আমরা ভালো শুরুর অপেক্ষায় আছি। আমাদের দল হিসেবে খেলাটা গুরুত্বপূর্ণ। আমাদের ব্যালেন্স একটি দল আছে। আমরা আত্মবিশ্বাসী এ বছর টুর্নামেন্ট জেতার ব্যাপারে।’
গত আইপিএলে দলটির নেতৃত্ব দিয়েছেন ভারতীয় তরুণ ব্যাটসম্যান শ্রেয়াশ আইয়ার। এবার নতুন করে দিল্লিতে আবার যোগ দিয়েছেন, রবিচন্দ্রন অশ্বিন এবং আজিঙ্কা রাহানে। সব মিলিয়ে দল নিয়ে এবার বেশ আশাবাদী ধাওয়ান।
তিনি বলেন, ‘শ্রেয়াশ গত মৌসুমে অধিনায়ক হিসেবে দারুণ করেছে। এ বছর আমদের রবিচন্দ্রন এবং রাহানেও আছে। তারা দুজনই দারুণ অভিজ্ঞ। শ্রেয়াশ অনেক খোলা মনের, সে তাদের কাছ থেকে শিখতে পারবে। আমি আত্মবিশ্বাসী শ্রেয়ার এবারও দলকে দারুণ নেতৃত্ব দেবে।’
নিউজক্রিকেট/শাওন
