নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
অনেক জল্পনা কল্পনার পর অবশেষে প্রকাশ হলো এবারের আইপিএলের সূচি। ১৯ সেপ্টেম্বর হতে শুরু হতে যাওয়া এবারের আইপিএলে থাকছেনা কোনো উদ্বোধন অনুষ্ঠান।
প্রথম ম্যাচ শুরু হবে হাই ভোল্টেজ এক ম্যাচ দিয়ে। সে ম্যাচে মুখোমুখি হবে মাহেন্দ্রা সিং ধোনির চেন্নাই সুপার কিংস ও রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স। ভারতীয় সময় রাত ৭.৩০ মিনিটে এই ম্যাচ শুরু হবে। যা বাংলাদেশ সময়ে রাত ৮টা।
উদ্বোধনী এই ম্যাচ আবু ধাবিতে অনুষ্ঠিত হবে। এরপর ২০ শে সেপ্টেম্বর দুবাইতে চলে আসবে আইপিএল। ২য় ম্যাচে লড়বে দিল্লি ক্যাপিটালস ও কিংস ইলেভেন পাঞ্জাব। তারপরে ২১ সেপ্টেম্বর সানরাইজার্স হায়দারবাদ উদ্বোধন করবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে তাদের আইপিএল।
শারজাহের প্রথম ম্যাচটি হবে ২২ সেপ্টেম্বর রাজস্থান রয়্যালস এবং চেন্নাই সুপার কিংসের এর মধ্যেকার ম্যাচ দিয়ে।
নিউজক্রিকেট/আরআর
