নিরাপত্তার স্বার্থে ক্রিকেটারদের জন্য গবেষক নিয়োগ করলো বিসিবি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

সময় যতই যাচ্ছে শ্রীলংকা সিরিজের সময় তত ঘনিয়ে আসছে, এই মাসের শেষের দিকেই শ্রীলংকার বিমানে চরবে টাইগাররা। তবে এই সিরিজের আগে কোন ঝুঁকি নিতে চায় না বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবি।শ্রীলঙ্কা সফরের আগে ক্রিকেটারদের কভিড-১৯ এর ব্যাপারে সতর্ক করতে দুই জন অভিজ্ঞ গবেষক নিয়োগ দিয়েছে (বিসিবি)। করোনা সংক্রমণ থেকে বাঁচতে কি কি করণীয় সেই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেবেন তাঁরা।

বিসিবির এই গবেষক নিয়োগের ব্যাপারটি নিশ্চিত করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক বিসিবি কর্মকর্তা। এই প্রসঙ্গে সেই বিসিবি কর্মকর্তা বলেছেন, ‘তাঁরা গবেষক এবং অভিজ্ঞ। তাঁদেরকে নিয়োগ দেয়ার মূল কারণ হলো ক্রিকেটারদেরকে আরো সতর্ক করে তোলা কভিড-১৯ এর ব্যাপারে। বৃহস্পতিবার ক্রিকেটারদের সঙ্গে প্রথম অননাইল সেশনে যুক্ত হয় তাঁরা। ঘণ্টাব্যাপী এই সেমিনারে যোগ দিয়েছিলেন ৫০ জনের অধিক জাতীয় দল এবং হাই পারফরম্যান্সের ক্রিকেটাররা।’

বৃহস্পতিবার গবেষকরা অনলাইনে সেশন করেছেন জাতীয় দল ও এইচপি দলের ক্রিকেটারদের সাথে। এই ঘন্টা ব্যাপী সেশনে করোনা মহামারী বিষয়ে সতর্কতা সহ তারা টাইগার ক্রিকেটারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।বিসিবির পক্ষ থেকে মূলত এই উদ্যোগটি নিয়েছেন প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। বোর্ডের সেই কর্মকর্তা আরো জানিয়েছেন শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে ক্রিকেটারদের সঙ্গে আরেকটি সেশনে যোগ দেয়ার প্রস্তাব দেবেন তাঁরা।

নিউজ ক্রিকেট/ সুফিয়ান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »