নিউজ ডেস্ক »
ইতিমধ্যেই পারিবারিক কারণ দেখিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন চেন্নাই সুপার কিংসের টপ-অর্ডার ব্যাটসম্যান সুরেশ রায়না। প্রথমে পারিবারিক কারণে দেশে ফিরে গেছেন জানা গেলেও পরবর্তিতে জানা গেছে হোটেলের রুমে বারান্দা না থাকায় দেশে ফিরে গেছেন তিনি।
তার এই আচরণের নীতিবাচক প্রভাব পড়েছে টিম ম্যানেজমেন্টের উপরও। মনঃক্ষুণ্ণ হয়েছেন সিএসকে মালিক এবং বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি এন শ্রীনিবাসনও। সেক্ষেত্রে প্রশ্ন উঠছে আগামী আসরগুলোতে রায়না থাকছেন কিনা তবে সে বিষয়ে এখনো স্পষ্ট কিছু না জানালেও আইপিএলের একটি সূত্র থেকে জানা গেছে চলতি বছরের আইপিএলে আর খেলার কোনো সম্ভাবনা নেই রায়নার।
আইপিএলের একটি সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম পিটিআই জানায়,”চলতি বছরের আইপিএলে রায়না থাকছেন না। এটা চেন্নাই সুপার কিংসের বিবৃতি। এ বিষয়ে সিএসকের উর্দ্ধতন কর্মকর্তারা সিদ্ধান্ত নেবেন। আমার মতে এটা রায়নার দেশে ফিরে যাবার মতো বড় কোনো ইস্যু না। আমার মনে হয় এর থেকেই গুরুতর কিছু ঘটছে। হতে পারে সেটা চেন্নাইয়ের শিবিরে করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়া।”
এছাড়া চেন্নাই সুপার কিংসের কর্ণধার শ্রীনিবাসন বেশ চটেছেন রায়নার এমন কর্মকান্ডের উপর। তিনি মনে করছেন রায়না খুব শীঘ্রই তার নিজের ভুল বুঝতে পারবেন। শ্রীনিবাসন বলেন, ”এখনো আইপিএলের মৌসুম শুরু হয়নি। সুরেশ রায়না শিগগিরিই বুঝতে পারবে কত বড় জিনিস সে হারাতে যাচ্ছে এবং অবশ্যই পুরো টাকাই সে হারাতে চলেছে।”
নিউজক্রিকেট২৪/এসএস
