কোহলির সাথে লড়াইয়ের জন্য অপেক্ষা করছি – অ্যান্ডারসন

নিউজ ডেস্ক »

ভিরাট কোহলি তার ক্রিকেট ক্যারিয়ারে দুইবার ইংল্যান্ড সফরে গিয়েছেন। দুটি সফরের স্বাদ ছিল তার কাছে দুই রকম। প্রথমবার যখন ২০১৪ সালে ইংল্যান্ড সফরে যান তখন ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ হন কোহলি। সেই যাত্রাই ১০ ইনিংসে তার ব্যাট থেকে এসেছিল মাত্র ১৩৪ রান।

এর ঠিক চার বছর পর আবার ইংল্যান্ড সফরে যায় কোহলি তবে এবার পুরো ভিন্ন রূপে দেখা যায় কোহলিকে। দ্বিতীয় সফরে তার ব্যাট থেকে আসে ৫৯৩ রান। যা সেই সিরিজে যে কোন ব্যাটসম্যানের ক্ষেত্রে সর্বোচ্চ রান ছিল।

আগামী বছর আবার ইংল্যান্ড সফরে যাওয়ার কথা রয়েছে ভারতের। আর সেই সিরিজের কথা মাথায় রেখে কোহলির সঙ্গে দারুণ এক লড়াইয়ের অপেক্ষায় আছেন ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন।

টেস্ট ম্যাচ স্পেশাল পডকাস্ট’-এ অ্যান্ডারসন বলেন,” কোহলির মত একজন ব্যাটসম্যানের বিপক্ষে কাজটা সবসময়ই কঠিন। ২০১৪ সালের সিরিজে তার বিপক্ষে সাফল্য পেয়েছিলাম আমি। ২০১৮ সালে সে ফিরল পুরো ভিন্ন এক ব্যাটসম্যান হয়ে, যা ছিল অবিশ্বাস্য। সেদিক থেকে চিন্তা করলে সামনেও এটি হবে অনেক কঠিন লড়াই।”

দ্বিতীয়বার কোহলির ধৈর্য্যের পরীক্ষা দিয়ে সিরিজসেরা ব্যাটসম্যান হয়েছিল। এ প্রসঙ্গে অ্যান্ডারসন বলেন,’২০১৮ সালের সিরিজে সে বল ছেড়েছে খুব ভালো। প্রথমবার (২০১৪) যখন এখানে এলো, আমি যখন আউটসুইঙ্গার করছিলাম, সে একটু দ্রুতই তাড়া করছিল, এজন্যই ব্যাটের কানা নিচ্ছিল এবং স্লিপে যাচ্ছিল বল। কিন্তু পরেরবার সে বল ছেড়েছে অনেক ভালোভাবে এবং ধৈর্য দেখিয়েছে অনেক। বল নিজের কাছে আসার জন্য অপেক্ষা করেছে, কারণ লেগ সাইডে সে অনেক শক্তিশালী ও সেটিকে কাজে লাগিয়েছে। যখন থিতু হয়েছে, এরপর আরেকটু হাত খুলে খেলেছে। তার সার্বিক মান, মানসিকতা থেকে শুরু করে টেকনিক্যাল দিক, সব ভালো ছিল পরেরবার।”

নিউজক্রিকেট২৪/ এসএস

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »