নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সৌরভ গাঙ্গুলি ভারত ক্রিকেট দলের একজন কিংবদন্তি ক্রিকেটার এটা নিয়ে কারো দ্বিদ্ধা দ্বন্দ থাকার কথা নয়।আন্তর্জাতিক ক্রিকেটে টেস্ট এবং ওয়ানডে ক্যারিয়ারে সফল হলেও আইপিএল বা টি-টোয়েন্টি ক্রিকেটের সঙ্গে একদমই মানানসই ছিলেন না সৌরভ গাঙ্গুলি, এমন এক মন্তব্য করেছেন কলকাতা নাইট রাইডার্সের সাবেক কোচ জন বুকানন।
সৌরভ বনাম বুকাননের দ্বন্দ্বের কথা কমবেশি সবারই জানা। ২০০৯ সালের আইপিএলে সৌরভকে কলকাতার নেতৃত্ব থেকে সরিয়ে দেন বুকানন। এরপর ২০১০ সালের আইপিএলে বুকাননকে দল থেকে ছাটাই করে কলকাতার ম্যানেজমেন্ট। তখন আবারো নেতৃত্ব ফিরে পান সৌরভ। সৌরভের সঙ্গে নিজের খারাপ সম্পর্ক নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন বুকানন।
স্পোর্টসস্টারকে তিনি বলেন, ‘আমার তখন মনে হয়েছে, অধিনায়ক হিসেবে আপনার দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটের সঙ্গে আপনার খেলার ধরনেও মিল থাকতে হবে। এসব নিয়ে সৌরভের সঙ্গে আমার কথা হয়।
সে এই ফরম্যাটে মানিয়ে নিতে পেরেছে, এটা আমার মনে হতো না। অধিনায়ক হিসেবে সে পর্যাপ্ত ছিল, এটাও মনে হতো না।’
নিউজক্রিকেট/শাওন
