অসহায়-দুস্থ শিশুদের ক্রিকেট শেখাবেন রায়না

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ভারতের স্বাধীনতা দিবসে ধোনির মতো আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান সুরেশ রায়নাও। অবসর নেওয়ার পর পরবর্তী জীবনে কী করবেন তা ঠিক করেছেন এই ব্যাটিং অলরাউন্ডার। ভারতের পিছিয়ে পড়া অঞ্চল জম্মু ও কাশ্মীরের দুস্থ শিশুদের জন্য কাজ করতে চান তিনি।

ভারতের অন্যান্য অঞ্চলের তুলনায় জম্মু-কাশ্মীর থেকে ক্রিকেটার হয়ে ওঠার চ্যালেঞ্জ ভীষণ কঠিন। তাই এই অঞ্চলের প্রত্যন্ত গ্রাম থেকে প্রতিভা তুলে আনতে চান এই বাঁহাতি ব্যাটসম্যান। ক্রিকেট শিখিয়ে জম্মু-কাশ্মীরের দুস্থ শিশুদের মধ্যে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিতে চান তিনি।

শুধু লক্ষ্য চূড়ান্ত করেই বসে থাকেননি রায়না। এরই মধ্যে জম্মু-কাশ্মীরের আর্থিকভাবে পিছিয়ে থাকা শিশুরা যেন ক্রিকেটকে নিজের ক্যারিয়ার হিসেবে গড়ে তুলতে পারে সেই লক্ষ্যে দুই কেন্দ্রশাসিত অঞ্চলের ডিজিপি দিলবাগ সিংকে চিঠি লিখেছেন তিনি।

ক্রিকেটকে শুধুমাত্র খেলা হিসেবে না দেখে এর মাধ্যমে শিশুদের শারীরিক সক্ষমতা এবং চারিত্রিক দৃঢ়তা বাড়িয়ে তোলা মূল লক্ষ্য বলে জানিয়েছেন রায়না। এসবের পাশাপাশি ক্রিকেট নিয়মানুবর্তিতা শেখায় বলেও দাবি করেছেন এই সাবেক ভারতীয় ক্রিকেটার।

নিউজক্রিকেট/আজহার

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »