করোনা পরীক্ষায় নেগেটিভ যুবা টাইগাররা

নিউজ ডেস্ক »

করোনার কারণে মাঠের বাইরে ক্রিকেট ছিলো দীর্ঘদিনের জন্য। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ফিরতে শুরু করেছে ক্রিকেট । শুধু জাতীয় দল নয় বাংলাদেশ কাজ শুরু করেছে যুবা ক্রিকেট দলকে মাঠে ফেরানোর জন্যও। বিশ্বকাপের উদ্দেশ্যে দল সাজানোর জন্য এখন থেকেই কাজ করতে চায় বিসিবি । সে উদ্দ্যেশ্যে আগামী ২৩ আগস্ট থেকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্প। ক্যাম্প শুরুর আগে নিয়ম মেনে তাদের করোনা পরীক্ষা করা হচ্ছে কয়েক ধাপে। ৪৫ জন তরুণ ক্রিকেটারের মধ্যে প্রথম ধাপে ১৫ ক্রিকেটার ও ১২জন সাপোর্ট স্টাফের করোনা পরীক্ষা করা হয়েছিল। সেখানে নেগেটিভ এসেছে সবার রিপোর্ট।

মঙ্গরবার দ্বিতীয় ধাপে কিছু ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের করোনা পরীক্ষা করা হবে। করোনা পরীক্ষার তৃতীয় ধাপ শেষ হবে আগামী বৃহস্পতিবার। করোনা টেস্টের পরে ক্রিকেটারদের নিয়ে যাওয়া হবে বিকেএসপিতে। সেখানে তিন ভাগে ভাগ হ শুরু হবে অনুশীলন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্ট ম্যানেজার মোহাম্মদ কায়সার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ সবার নেগেটিভ এসেছে। প্রত্যেককে বিকেএসপি পাঠানো হবে। সূচি অনুযায়ী বাকি ক্রিকেটারদের পরীক্ষা শেষে তাদের ব্যাপারেও আমাদের একই ব্যবস্থাপনা থাকবে।’

বিকেএসপিতে চার সপ্তাহের ক্যাম্প শুরু হবে ২৩ আগস্ট থেকে। চলমান করোনা পরীক্ষায় উত্তীর্ণদের নিয়ে শুরু হবে কন্ডিশনিং ক্যাম্প। ফিটনেস ও স্কিল ট্রেনিং হবে চার সপ্তাহ। ২৩ আগস্ট থেকে শুরু করে যা চলবে ১৮ সেপ্টেম্বর। এর মধ্যে হতে পরে বেশ কয়েকটি প্র্যাকটিস ম্যাচও।

নিউজ ক্রিকেট২৪/সুফিয়ান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »