নিউজ ডেস্ক »
সদ্য সমাপ্ত ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের টেস্ট সিরিজ ২-১ এ জিতে নেয় স্বাগতিক ইংল্যান্ড। সেই সাথে উন্নতি হয়েছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টস টেবিলেও। উইন্ডিজের বিপক্ষে ২-১ এ সিরিজ জয়ের ফলে নিউজিল্যান্ডকে পেছনে ফেলে এখন টপ তিনে অবস্থান করছে ইংলিশরা। এই সিরিজ থেকে ৮০ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে এখন ইংল্যান্ড। এছাড়া পুরো সিরিজে দূর্দান্ত পার্ফরমেন্স করা স্টুয়ার্ট ব্রড টেস্ট ক্রিকেটের র্যাঙ্কিংয়ে দারুন উন্নতি করেছেন।
সিরিজ শুরুর আগে নিউজিল্যান্ডের থেকে ৪৬ পয়েন্ট পিছিয়ে ছিলো ইংলিশরা। ২-১ এর জয়ে সেই ব্যবধান টপকে একি ব্যবধানে (৪৬ পয়েন্ট) এবার এগিয়ে আছে ইংলিশরা। অপরদিকে সিরিজে প্রথম টেস্ট জয়ের মাধ্যমে টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম জয়ের দেখা পায় ক্যারিবিয়ানরা। ৪০ পয়েন্ট নিয়ে তারা অবস্থান করছে ৭ নম্বরে।
১২ ম্যাচে ৭ জয়, ১টি ড্র ও ৪ হারে ইংল্যান্ডের মোট পয়েন্ট এখন ২২৬। পেছনে ফেলা নিউজিল্যান্ড ৭ ম্যাচে ৩ জয় ও ৪ হারে ১৮০ পয়েন্ট নিয়ে এখন চতুর্থ অবস্থানে রয়েছে। যথারীতি পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ভারত৷ ৯ ম্যাচে ৭ জয় ও ২ হারে ৩৬০ পয়েন্ট নিয়ে এখন পর্যন্ত সিংহাসনে রয়েছে ভারত। ১০ ম্যাচে ৭ জয়, ১ ড্র ও ২ হারে ২৯৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয়তে অবস্থান করছে অজিরা। যথারীতি পয়েন্ট টেবিলের তলানীতে বাংলাদেশ।
টেস্ট র্যাঙ্কিংয়ে দারুণ ব্যাপক উন্নতি করেছেন সদ্য টেস্টে ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করা স্টুয়ার্ট ব্রড। প্রথম টেস্টে বাদ পড়ার পর ক্ষোভ ঝাড়েন। বাকি দুই টেস্টে সুযোগ পেয়েই আবারো প্রমাণ করেন নিজের সামর্থ্যের। দুই টেস্টে ১৬ উইকেট নিয়ে বোলিং র্যাঙ্কিং এ ১০ থেকে ৩ নম্বরে উঠে এসেছে এই ইংলিশ পেসার। দুই ধাপ পিছিয়ে ৫ এ অবস্থান করছেন জেসন হোল্ডার। যথারীতি শীর্ষস্থান ধরে রেখেছেন প্যাট কামিন্স। ব্যাটিং র্যাঙ্কিংয়ে ১৪ ধাপ এগিয়ে ১৭ নম্বরে আছেন রুঢ়ি বার্নস। এক ধাপ পিছিয়ে চার নম্বরে অবস্থান করছে বেন স্টোকস।
নিউজক্রিকেট২৪/এইচএএম
