নিউজ ডেস্ক »
২০১২ সালে প্রথমবারের মত শ্রীলঙ্কা তাদের নিজেদের টি-২০ ফ্র্যাঞ্চাইজি লীগ শ্রীলঙ্কান প্রিমিয়ার লীগ (এসএলপিএল) আয়োজন করেছিলো। প্রথমবার সফল ভাবে আয়োজন করলেও পরের বছর থেকে রাজনৈতিক কারণে এই লীগ আর মাঠে গড়ায়নি।
প্রায় ৮ বছর পর আবারো এই ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক লীগ আয়োজন করছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)। এইবার তারা নতুন নামে এই টুর্নামেন্ট আয়োজন করবে। নতুন নাম `লঙ্কা প্রিমিয়ার লিগ`৷ শুরু হবে এই বছরের ২৮ই আগস্ট থেকে।
টুর্নামেন্টটি হবে ৫ দলের । আজ এক বোর্ড সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। তারা দিনক্ষণের কথা জানানলেও সব কিছু নির্ভর করবে সরকার ও স্বাস্থ্য বিভাগের অনুমতির উপর।
এই টুর্নামেন্টে ৭০ জন বিদেশি ক্রিকেটার ও ১০ আন্তর্জাতিক শীর্ষ কোচের থাকার কথা নিশ্চিত করেছেন তারা। টুর্নামেন্টের দলগুলি হচ্ছে কলম্বো, ক্যান্ডি, গল, ডাম্বুলা ও জাফনা। ম্যাচ হবে ২৩টি। দেশের চারটি ভেন্যুতে খেলা হবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত।
উল্লেখ্য, শ্রীলঙ্কাতে করোনাভাইরাস পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়াতে এখন তাদের দেশে লকডাউন কিনবা কারফিউ কিছুই নেই। তাই আশা করা যাচ্ছে যথা সময়ে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।
নিউজক্রিকেট/আরআর
