নিউজ ডেস্ক »
ম্যানচেস্টারে সিরিজের ৩য় টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে লড়ছে ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচের প্রথম দুই দিনের মতো ৩য় দিনও নিজেদের করে রেখেছে স্বাগতিকরা।প্রথম ইনিংসে ক্যারিবিয়ানদের মাত্র ১৯৭ রানে আটকে দিয়ে ১৭২ রানের লিড পেয়েছিল জো রুটের দল। ২য় ইনিংসে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ২২৬ রান তুলে ইনিংস ঘোষণা করে ইংলিশরা । জবাবে ৩৯৯ রানের বড় লক্ষ্য তারা করতে নেমে মাত্র ১০ রান তুলতেই ২ উইকেট হারিয়ে ৩য় দিন শেষ করেছে সফরকারী দলটি।
১৩৭ রানে ৬ উইকেট হারিয়ে দিন শুরু করেছিল ক্যারিবিয়ানরা। ২য় দিন শেষে হোল্ডার ও ডওরিচের জুটি ছিলো ২৭ রানের, ৩য় দিনের শুরুতে তাদের জুটিতে আরো ৪১ রান যোগ হওয়ায় ফলোঅন এড়ায় সফরকারী দলটি । তবে ব্রডের বোলিং তোপে বেশিক্ষণ টিকতে পারেনি জেসন হোল্ডারের দল। ৪৬ রান করা হোল্ডারকে দিয়ে দিনের প্রথম উইকেট শিকার করেন আগের দিন দুই উইকেট নেওয়া ব্রড। এরপর তো ক্যারিবিয়ান শিবিরে টালমাটাল অবস্থা করলেন ব্রড। মাত্র ১৯ রানেই তুলে নিলেন বাকি উইকেট গুলো। এদিনের দুর্দান্ত বোলিংয়ে দ্বিতীয় ইংলিশ বোলার হিসেবে ৫০০ উইকেটের দ্বারপ্রান্তে দাড়ান ব্রড, এবং ক্যারিয়ারে ১৮ বার ইনিংসে ৫ উইকেট পূরণ করেন।
১৭২ রানের লিড নিয়ে ২য় ইনিংসে ব্যাট করতে নামে স্বাগতিক ইংল্যান্ড। দুই ওপেনার ররি বার্নস ও ডমিনিক সিবলি ইংল্যান্ডকে দেন উরন্ত এক সূচনা।তাদের ১১৪ রানের জুটি ভাঙেন ক্যারিবীয় অধিনায়ক হোল্ডার।৫৬ রানে সিবলি কে ফিরিয়ে টেস্ট ইতিহাসের ৯ ম অধিনায়ক হিসেবে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন হোল্ডার। সিবলির উইকেটের মাধ্যমে আরো দুটি রেকর্ড নাম লেখান হোল্ডার । চতুর্থ অধিনায়ক হিসেবে টেস্ট ও ওয়ানডে ২ ফরমেটেই ১০০ উইকেটের মালিক বনে যান হোল্ডার ।চতুর্থ টেস্ট অধিনায়ক হিসেবে ১৫০০ রান ও ১০০ উইকেটের রেকর্ডেও নাম লেখান এই ক্যারিবিয়ান দলপতি।
ক্যারিবিয়ান অধিনায়কের এতো সাফল্যের দিনেও দিনটিকে নিজেদের করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। শিবলি ফিরলেও জো রুটের সাথে আরো ১১২ রানের জুটি গড়েন বার্নস। ক্রিজে এসেই আক্রমণাত্মক হয়ে উঠেন ইংলিশ অধিনায়ক। ৫৬ বলে করেন ৬৮ রান।কিন্তু আফসোস করতে হচ্ছে বার্নসকে। দুর্দান্ত খেলেও ১০ রানের জন্য সেঞ্চুরি মিস করেন এই ওপেনার ,তাকে ফিরিয়েছেন রষ্টন চেজ।
নিউজক্রিকেট/ সুফিয়ান
