নিউজ ডেস্ক »
করোনা ভাইরাস প্রকোপের কারণে এ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত হয়ে গিয়েছে। আর এতেই যেনো কপাল খুলে গেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল)। চলতি বছরের আসরটি শুরু হবে আরব আমিরাতে। সব কিছু ঠিক থাকলে সেপ্টেম্বরের ১৯ তারিখ থেকে মাঠে গড়াবে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগটির ১৩তম আসর। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমকে এমনতাই জানিয়েছেন বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) একটি সূত্র।
সূত্রের দেয়া তথ্য মতে,”১৯ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে এ বছরের আইপিএল। চলবে নভেম্বরের ৮ তারিখ পর্যন্ত। আর আগস্টের ২০ তারিখে দলগুলো পৌঁছে যাবে আরব আমিরাতে।
বিসিসিআইয়ের সেই সূত্র বলেন, ”সেপ্টেম্বরের ১৯ তারিখ শনিবার থেকে আইপিএল শুরুর সম্ভাবনা রয়েছে। নভেম্বরের ৮ তারিখে রবিবার অনুষ্ঠিত হবে ফাইনাল। এবারের আসরটি হবে ৫১ দিনব্যাপী।”
উল্লেখ্য এর আগে মার্চের ২৯ তারিখ থেকে শুরু হওয়ার কথা ছিলো আইপিএলের চলতি বছরের আসরটি। তবে বিশ্বব্যাপী করোনার কঠিন প্রকোপ চলাই কয়েক দফায় পিছিয়ে দিয়ে সাময়িক স্থগিত করে রাখা হয়েছিল টুর্নামেন্টটি। তবে শেষমেষ শুরু হতে যাচ্ছে বহুল আলোচিত এই টূর্ণামেন্টটি।
নিউজক্রিকেট/এসএস
