ঘরে বসেই হবে আইপিএলের ধারাভাষ্য

নিউজ ডেস্ক »

মাঠে ব্যাট-বলের ছক্কা বৃষ্টি হবে আর সেখানে ধারাভাষ্য থাকবে না সেটি তো আর হতে পারে না। এবং যদি সেটি আবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মতো টুর্নামেন্টের কথা আসে তাহলে তো কথায় নেই। প্রতি বছরেই আইপিএলে দেখা যায় বিশাল ধারাভাষ্যের একটা দল। কিন্তু বর্তমানে করোনার প্রকোপ থাকার কারণে  সেই ধারাভাষ্য দলে আসতে যাচ্ছে পরিবর্তন।

করোনার কারণে বিপাকে পড়ে গিয়েছে আইপিএলের ধারাভাষ্য পানেলও। কেননা বিদেশি যেসকল ধারাভাষ্যকাররা রয়েছেন তারা অনেকেই ভ্রমণ নিষেধাজ্ঞার রয়েছেন। তবে এ সমস্যার সমাধান বের করে ফেলেছে আইপিএল গভর্নিং কাউন্সিল। এই আসরের ধারাভাষ্যকাররা ম্যাচের ধারাভাষ্য দিবেন যার যার ঘরেই বসে।

তবে আইপিএলের মতো বড় মঞ্চে এমন বিষয়টিকে বেশ চ্যালেঞ্জিং হিসেবেই দেখছে ভারতীয় ধারাভাষ্যকাররা। এ প্রসঙ্গে ইরফান পাঠান ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসকে বলেন,”হ্যাঁ, সেটা (সলিডারিটি) একটা প্রীতি ম্যাচ এমন হয়েছিলো। তবে সবাই বেশ গুরুত্ব দিয়েই করেছে সবকিছু। কেননা বিরতির পর এটিই ছিল প্রথম ম্যাচ। স্টার সবসময় নিজেদের পরিকল্পনা বাস্তবায়নে তৎপর থাকে। তবে আইপিএলের মতো বড় মঞ্চে ঘরে বসে ধারাভাষ্য দেয়াটা চ্যালেঞ্জিং হবে।’’

তবে বিষয়টিকে স্বাগত জানাচ্ছেন সবাই। সবকিছু ঠিক থাকলে বড় মঞ্চে নতুন এক ধারাভাষ্য সিস্টেমে খেলা দেখতে যাচ্ছে ক্রিকেট বিশ্ব।

নিউজক্রিকেট/এসএস

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »